Monday , 27 January 2025 | [bangla_date]

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি কাস্টমসের মিষ্টি বিনিময় ও আলোচনা সভা

তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো কাস্টমস সেবায় প্রতিশ্রুতি , দক্ষতা নিরাপত্তা প্রগতি । এ উপলক্ষে বাংলাবান্ধা জিরো লাইনে বাংলাদেশের বাংলাবান্ধা কাস্টমস ও ভারতের ফুলবাড়ি কাস্টমস এর মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করা হয়।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় শেষে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো ইসাহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, আলহাজ্ব মো শরিফ হোসেন, এসময় উপস্থিত ছিলেন, বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রেজাউল করিম রেজা,পরিচালক শাহাদাৎ হোসেন রঞ্জু, পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, ইমিগ্রেশন ওসি ফিরোজ, উদ্ভিদসংগ নিরোধ এর প্রতিনিধি উজ্জল, সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল হাসান, সুব্রত সিং, রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী ,সিএন্ডএফ এজেন্ট সোহেল রানা মানিক প্রধান ,ম‚সা প্রমুখ ।

দুই দেশের কাস্টমস এর কর্মকর্তাগণের নেতৃত্বে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ে কালে উপস্থিত ছিলেন ভারতের ফুলবাড়ি কাস্টমসের সহকারী কমিশনার টিও শার্পা, কাস্টমস সুপারেনটেনডেন গোপাল কৃষ্ণ দাস ,রাজা কেসরী এবং বাংলাবান্ধা কাস্টমস এর পক্ষে নেতৃত্ব দেন রাজস্ব কর্মকর্তা তুহিন চেীধুরি ও সহকারী রাজস্ব কর্মকর্তা গণ ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১

ঠাকুরগাঁওয়ের অনির্দিষ্টকালের জন্য হোটেল-রেস্তোরাঁ-বেকারি বন্ধ ঘোষণা

বালিয়াডাঙ্গীতে ৮’শ পরিবার পেল ঘর ও ঘরের চাবি

মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে শিল্পপতি আহসান হাবীব শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব

ফুলবাড়ী ও খানসামাতে শিশুদের মাঝে  পূঁজোর উপহারসহ বস্ত্র বিতরন

ফুলবাড়ী ও খানসামাতে শিশুদের মাঝে পূঁজোর উপহারসহ বস্ত্র বিতরন

​নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম

নভারা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে এন.এন.এফ এর হেপাটাইটিস-বি টিকা প্রদান কার্যক্রম

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি  শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের এসএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আর্শীবাদ ও প্রেরণ

বীরগঞ্জে ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাংচুরের ঘটনায় পিতা-পুত্র আটক