Tuesday , 14 January 2025 | [bangla_date]

আরডিআরএস এর উদ্যোগে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

দিনাজপুরে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় সোমবার সকালে দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় পল্লীশ্রী মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশন যুব ফোরাম সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করেছে বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ।
কর্মশালায় সভাপতিত্ব করেন আরডিআরএসের প্রজেক্ট কোঅর্ডিনেটর মতিউর রহমান। কর্মশালার উদ্বোধন করেন আরডিআরএস এর মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স এর কোঅর্ডিনেটর আশাফা সেলিম। কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক হিসেবে আলোচনায় অংশ নেন লেখক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, সাংবাদিক কাশী কুমার দাস, মুফাচ্ছিরুল রাশেদ, রাজিউল ইসলাম রাজু।
এ বিষয়ে আয়োজনকারী প্রতিষ্ঠান আরডিআরিএস দিনাজপুর অঞ্চলের সিডিএস সুমিত্র কুমার সরকার বলেন, আরডিআরএস সারাদেশে যুবকদের আত্মিক উন্নয়ন, সমাজে যুবকদের ভূমিকা ও সামাজিক সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ বাড়াতে বিগত ৮ বছর ধরে কাজ করে যাচ্ছে। এ পর‌্যন্ত প্রায় ১০০টি কর্মশালার আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে যুবকরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছে। আরডিআরএস বাংলাদেশ নিজস্ব উদ্যোগে এ ধরনের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে দাদন ব্যবসায়ীর ফাঁদে পড়ে র্সবশান্ত চকিৎিসক, বচিার চয়েে সংবাদ সম্মলেন

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ নির্মাণ– ৩ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি হাফিজ উদ্দিন’কে গণংসংবর্ধনা

চিরিরবন্দরে ঘোড়া দিয়ে হালচাষ কৃষক হানিফের

রাণীশংকৈলে ইএসডিও প্রকল্প অফিসে সংবেদনশীল সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে বিশ্ব মা দিবস পালিত

কাহারোলে মহান বিজয় দিবস পালিত

রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত ৫ শিশু হাসপাতালে