Friday , 10 January 2025 | [bangla_date]

এপেক্স ক্লাবের দায়িত্ব হস্তান্তরকালে স্বরূপ বকসী বাচ্চু এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেছেন, আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান এপেক্স ক্লাব পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত অনাগ্রস্বর মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে প্রবিন ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ধর্মীয় উৎসবে ধনী-গরিবের ভেদাভেদ না রেখে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ উপহার ইত্যাদি বিষয় এপেক্স ক্লাব অব দিনাজপুর সবসময় সহযোগিতার হাত বাড়িয়েছে।
গত সোমবরা রাতে শহরের প্রাণকেন্দ্র একটি অভিজাত রেস্টুরেন্টে এপেক্স ক্লাব দিনাজপুরের আয়োজনে দায়িত্ব হসন্তান্তর, সনদ বিতরণ, এপেক্স পিন প্রদান ও ডিনার মিটিং এ তিনি প্রধান অতিথির প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পিজিডি-৭ এর এপেক্সিয়ান নুরুল মতিন সৈকতের সঞ্চালনায় এপেক্স ক্লাব অব দিনাজপুরের প্রেসিডেন্ট এপেঃ কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে সভায় ২০২৫ সালের নব-নির্বাচিত প্রেসিডেন্ট এপেঃ মোঃ আক্তার সহিদুজ্জামান এর দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট কাশী কুমার দাস ঝন্টু। এসময় উপস্থিত ছিলেন জেভিপি মোঃ হবিবর রহমান দুলাল, বর্তমান সেক্রেটারী এপেঃ মৃনাল কান্তি রায়, সার্ভিস ডিরেক্টর অমৃত রায়, এপেঃ মুক্তি বসাক, এপেঃ মোঃ হাসমত আলী, পিপি এপেঃ মোছাঃ সাকেরাতুন জান্নাত ও পিপি এপেঃ রহিমা খাতুন প্রমুখ। সভায় প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু সদস্যদের মাঝে এপেক্স ক্লাবের সনদপত্র ও এপেক্স ক্লাবের পিন বিতরণ করেন। এপেক্স ক্লাব অব দিনাজপুরের আইপিপি কাশী কুমার দাস ঝন্টু ও বর্তমান প্রেসিডেন্ট এপেঃ মোঃ আক্তার সহিদুজ্জামান “এপেক্স পিন” সম্মানীত প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুকে অনুষ্ঠানিকষ্ঠানে পড়িয়ে দেন। শেষে সবাই ডিনারে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রযুক্তিগত কর্মকর্তা’র নেতৃত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন টিম

অভিনব কায়দায় পিকআপে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকালে আটক ২ জন

খানসামায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েল স্টার স্কুল

দিনাজপুরে অংশীজনের সাথে অংশগ্রহণমূলক নীতি সংলাপে জেলা প্রশাসক জিও এনজিও’র মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মানের উন্নয়ন ঘটাত হবে

জনমনে মিশ্র প্রতিক্রিয়া রাণীশংকৈলে বিএনপি’র সম্মেলন দ্বি-বার্ষিক না ত্রি-বার্ষিক?

বীরগঞ্জ কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত কারিগররা।

বীরগঞ্জে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনির পরলোকগমণ

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালিত

রাণীশংকৈলে আইনশৃংখলা কমিটির সভা- বিদায় নিলেন উপজেলা চেয়ারম্যান