Sunday , 5 January 2025 | [bangla_date]

কাহারোলে আমিন কল্যাণ সমিতির সভাপতি মোনোয়ারুল ও জাহাঙ্গীর সম্পাদক নির্বাচিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল উপজেলা আমিন কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি মোঃ মোনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম ভোটে নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার (৫জানুয়ারী’২৫) দিনাজপুরের কাহারোল উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ের সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪ জন ভোটারের মধ্যে ৩৩ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনার কমিটির প্রধান মোঃ মমির উদ্দীন ও মোঃ মজিবর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মোনোয়ারুল ইসলাম ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ৬ ভোট। মোঃ জাহাঙ্গীর আলম ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মামুনুর রশিদ (নজর আলী) পেয়েছেন ১৪ ভোট।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ

দিনাজপুরে ভুয়া ডাক্তার ও সহযোগী সহ ০২ জন গ্রেফতার। বিপুল পরিমাণ নিষিদ্ধ ঔষধ ও চিকিৎসা সামগ্রী উদ্ধার

পঞ্চগড়ের আটোয়ারীতে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই করা জবাই হচ্ছে রুগ্ন পশু, দায়সারা জবাব প্রাণিসম্পদের

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

বোচাগঞ্জে পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি

হাবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

দিনাজপুরে মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে দেশীয় চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক জেলা সম্মেলন

পঞ্চগড়ে বজ্রপাত নিরোধক তিন হাজার তাল গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক