Monday , 13 January 2025 | [bangla_date]

কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ টি ইউনিয়নে বোরো ধান চাষীরা বোরো ধানের বীজতলাকে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য বীজতলায় পলিথিন ব্যবহার করছেন। এদিকে যেমন- কুয়াশা ও ঠান্ডার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে চারাগুলো পলিথিনের নীচে সতেজ থাকছে বলে অনেক কৃষক জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, অত্র উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে বোরো ধান চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৫০ হেক্টর জমি। সেই অনুযায়ী বীজতলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭৮ হেক্টর জমি। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর গ্রামের বোরো ধান চাষী মোঃ সামসুল ইসলাম জানান, তিনি চলতি ইরি-বোরো মৌসুম ৬ একর জমিতে বোরো ধান চাষাবাদ করবেন। সেজন্য আগাম জাতের বোরো ধানের বীজ বপন করেছেন। শীত ও ঘন কুয়াশায় হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখছেন। অপর চাষী মোঃ মফিজ উদ্দীন তিনি বলেন, আমি ৭ একর জমিতে ইরি-বোরো ধান চাষাবাদ করবো। এইজন্য ব্রি-ধান ২৯ ও ব্রি-ধান ৮৯ জাতের বীজ জমিতে বপন করেছি এবং বীজ তলা সম্পূর্ণরূপে বীজগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি। যাতে করে বীজগুলো ভালো থাকে। এদিকে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ জানান, অত্র উপজেলার কৃষকদের বীজতলাগুলোকে পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার কথা বলা হচ্ছে, যাতে করে বীজতলাগুলো নষ্ট না হয়। এই বিষয়ে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে মুড়ি ব্যবসায়ীর মৃত্যু

আটোয়ারীতে ক্রিকেট খেলতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

রাণীশংকৈলে শত শত গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত: দিশেহারা খামারিরা

বীরগঞ্জে মিশ্র ফল বাগানে মামুনের আয় বছরে তিন লাখ উপার্জন

ঠাকুরগাঁওয়ে আগাম তরমুজের দাম ক্রেতার সাধ্যের বাইরে বিক্রি হচ্ছে

হাবিপ্রবি’র প্রধান ফটকে যাত্রী ছাউনিতে ভূমি সূতার উদ্দ্যোগে ভাষা সৈনিক কমরেড আসলেহ্ উদ্দীন আহমেদ স্মৃতি পাঠাগারের দ্বিতীয় শাখা উদ্বোধন

করোনা জয়ী এমপি গোপালকে ফুলেল শুভেচ্ছা

বীরগঞ্জে বাসের চাপায় ভ্যান যাত্রী নিহত

সেতাবগঞ্জে নির্বাচনী জনসভায় ১১জোটের প্রার্থী আফজালুল আনাম—

হিলিতে কাঁচামরিচের দাম কেজিতে কমলো ৬০ টাকা