Monday , 6 January 2025 | [bangla_date]

কাহারোলে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোল বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে গত (০৫ জানুয়ারী’২৫) শুক্রবার উপজেলা আল-আজহার ইসলামি একাডেমী প্রাঙ্গনে শীতার্ত দেরমাঝে (কম্বল) বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার শাখার কর্ম পরিষদ সদস্য, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাহারোলের কৃতি সন্তান, ছাত্রনেতা জনাব জাকিরুল ইসলাম। এই সময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই হাড় কাপানো ঠান্ডায় অসহায় প্রান্তিক হতদরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের দ্বারানো উচিৎ, তিনি আরো বলেন, সমাজের অনেক সমাজ সেবক , গরীব মেহনতি মানুষের বন্ধু এই রকম বুলি শোনা যায় কিন্তু বাস্তবে দেখা যায় না। তাই আমি বলবো কথা না বলে কাজে প্রমাণ দিন মানুষের পাশে দ্বারান। এই সময় তিনি উপজেলার অসহায়, হতদরিদ্র ১৫০ জনের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এছাড়াও আরো উপস্থিত ছিনে জেলা জামায়াতের সূরা সদস্য, কাহারোল উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক সহ উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

পার্বতীপুরে প্রধানমন্ত্রী’র অনুদানের চেক বিতরন

বোদায় সর্বজনীন পেনশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মানুষের পাশে পুণাক !

পঞ্চগড়ের শিশুর জন্ম থেকেই হার্ট ফুটো শিশু লাবিবকে বাঁচাতে প্রয়োজন চার লাখ টাকা

বীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ কর্তৃক বাঁশ কর্তন

বিরলে বর্বরোচিত নির্যাতন চালিয়ে গৃহবধূর মাথা ন্যাড়া যৌতুক লোভী স্বামী ও শ্বশুর-শ্বাশুরি আটক

বীরগঞ্জে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে কোরআন প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ে মন্দিরে আবারও ১৪৪ ধারা জারি