Tuesday , 21 January 2025 | [bangla_date]

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পন পত্রিকায় ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত কাল সোমবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা ও এক আলোচনা সভা দৈনিক ভোরের দর্পন পত্রিকার কাহারোল উপজেলা প্রতিনিধি এম,এ জলিল শাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ বোরহান উদ্দিন। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় পত্রিকাটি আগামী দিনে উত্তরাঞ্চলের সাধারন জনগনসহ সারা দেশের সাধরণ জনগনের কথা ও দেশের কথা তুলে ধরে প্রকাশনা অব্যাহত থাকবে এবং দৈনিক ভোরের দর্পন পরিবারকে বক্তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অত্র পত্রিকার ভবিষ্যত উত্তরোত্তর কামনা করেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,কে,এ জিন্নাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক সোহাগ ও মোঃ আব্দুল্লাহ্ প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে নন্দয়ার ইউনিয়নের ৩ নং- ওয়ার্ডের ভন্ডগ্রাম নামটি পরিবর্তন চান এলাকাবাসী

বোচাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া মাহফিল

বোচাগঞ্জে শিশু সুমাইয়া হত্যাকান্ডে রহস্য উৎঘাটন হত্যাকন্ডে জড়িত মা ও দাদি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বীরগঞ্জে প্রচন্ড গরমে স্বস্তিতে তালের শাঁস এর চাহিদা বেড়েছে

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

অসুর রূপে ধর্ষকদের নিধন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে মাতাল স্বামীর অত্যাচার সইতে না পেরে গৃহবধূর আত্নহত্যা

বীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সাংবাদিকতার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

বোচাগঞ্জে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন