Tuesday , 14 January 2025 | [bangla_date]

কাহারোলে ধানের খড় বিক্রির উদ্দেশ্যে এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলের আমন ধানের খড় বিক্রি উদ্দেশ্যে এখন যাচ্ছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও হাওর অঞ্চলগুলোতে। এর ফলে অত্র উপজেলায় খড় ও গো-খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে অনেকেই আশংকা করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলায় চলতি আমন মৌসুমের বিভিন্ন জাতের আমন ধানের খড় কৃষকরা অর্থের লোভে পড়ে এক শ্রেণীর খড় ব্যবসায়ীদের নিকট বিক্রি করতে দেখা যাচ্ছে। বিক্রিত খড় কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামঞ্চল থেকে ট্রাক বা টলিসহ অন্যান্য পরিবহন যোগে দেশের বিভিন্ন জেলাসমূহে নিয়ে যেতে দেখা যাচ্ছে প্রতিনিয়ত। এসব খড় বর্তমান বাজার দরে অনেক কৃষক ২০ গন্ডায় ১ পন হিসাব ধরে ২৮০ টাকা থেকে ৩০০ টাকা দরে বিক্রি করছেন। এক শ্রেণীর খড় ব্যবসায়ী উপজেলার ৬টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে তাদের মনোনীত ব্যক্তি বা এজেন্টের মাধ্যমে কৃষকদের নিকট থেকে ধানের খড় নাম মাত্র মূল্যে ক্রয় করে উপজেলা সদরের সুবিধা জনক স্থানে নিয়ে এসে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন উচ্চ মূল্যের আশায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক ও গরুর খামার মালিকরা জানান, আমন ধান কাটা-মাড়াইয়ে মৌসুমে প্রথম দিক থেকে শুরু করে সারা বছরেই ধানের খড় বিক্রি হচ্ছে এ উপজেলায়। অত্র অঞ্চল থেকে অন্য জেলায় ধানের খড় বিক্রি হওয়ার ফলে এ উপজেলায় গো-খাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আবার অনেকেই মনে করছেন এই অঞ্চলের কৃষকরা ধানের খড় গো-খাদ্য ও জ্বালানি হিসেবে কাজে লাগিয়ে থাকেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পার্বতীপুরে সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অফিস কক্ষে কেরানির আত্মহত্যা

ঘোড়াঘাট পৌরসভার  বাজেট ঘোষণা

ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স যেন মৃত্যু ফাঁদ, আতংকিত রোগী ও স্বজনরা

পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভেন্যু ৫টি কেন্দ্রে এস,এস,সি ও সমমান পরীক্ষার্থী ৩৩৯০ অনুপস্থিত ৫১ জন

বীরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফিলিস্তিনসহ সারা বিশ্বে নিহত মুসলিম উম্মাহ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া

বীরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা