Monday , 27 January 2025 | [bangla_date]

কাহারোলে বিদ্যুতের পিলার রেখে ড্রেন নির্মাণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বিদ্যুতের পিলার ড্রেনের মাঝখানে রেখে নির্মাণ করা হচ্ছে পাকা সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন। দিনাজপুরের কাহারোল উপজেলা সদরের ১০ মাইল আমতলা মোড় (কাহারোল-সেতাবগঞ্জ) যাওয়ার পাকা সড়কের দক্ষিণ পাশ দিয়ে পাকা সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) বাস্তবায়নে উক্ত পাকা সড়কের ধারে ৪ টি পল্লী বিদ্যুতের পিলার ড্রেনের মাঝখানে রেখে ড্রেন নির্মাণ কাজ করছেন ঠিকাদার প্রতিষ্ঠান ও কাহারোল এলজিইডি কর্তৃপক্ষ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলেছেন, বিদ্যুতের পিলার স্থানান্তরের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের কোন নিয়ম নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের আওতায় যেহেতুন পাকা সড়ক ও পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হচ্ছে। তারাই জানেন, কিভাবে পিলার স্থানান্তর করা হবে। এদিকে উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ জানান, কাহারোল সদরের ১০ মাইল আমতলা মোড় থেকে সেতাবগঞ্জ যাওয়ার পাকা সড়কের ৭শ মিটার সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে ৯২ লক্ষ টাকা। কিন্তু আমাদের পক্ষ থেকে বিদ্যুতের পিলার সরানোর কোন বরাদ্দ নেই বলে জানান। তবে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ ৪ টি পিলার স্থানান্তরের জন্য ১ লক্ষ টাকার উপর প্রাক্কলন তৈরি করে এলজিইডি অফিস কাহারোলে জমা দিয়েছেন। এদিকে স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের পিলার ড্রেনের মাঝখানে রেখে পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ করা হলে পানি প্রবাহের বাঁধাগ্রস্থ হবে এবং অতি দ্রæত ড্রেন ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জমি দলিলের আট দিনের মধ্যেই নামজারি

“উৎপাদনশীলতা বৃদ্ধির কৌশল” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দরে নানা আয়োজনে মে দিবস পালিত

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং মাটিতে পড়ে দুই শ্রমিক আহত

নবাবগঞ্জে নলকূপের ড্রেন খননকালে গণেশের মূর্তি উদ্ধার

বৃত্তি পাচ্ছেন এইচএসসি পাস সাড়ে ১০ হাজার শিক্ষার্থী।। বিস্তারিত জানতে টাচ করুন

পঞ্চগড়ে তিন মাসে এক লাখ ২৬ হাজার মানুষ স্বল্পমূল্যে খাদ্যসামগ্রী কিনতে পারবে

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ

বীরগঞ্জে চাইল্ড হেল্প ডেস্ক বিভিন্ন সেবাসমূহ বিষয় নিয়ে আলোচনা সভা

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত