Sunday , 19 January 2025 | [bangla_date]

কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালী এবং আলোচনা সভা,পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দোয়া মাহফিল ও কেক কাটাসহ অন্যান্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ আবুর হোসেন রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুব দলের যুগ্ম আহŸায়ক ইমরান সর্দার, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল শতাধিক অসহায় ও দরিদ্র শিক্ষার্থী

র্ধমীয় অনুশাসন মানুষকে সুন্দর করে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নৌকার বিজয় মানেই শেখ হাসিনার বিজয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্তের লক্ষ্যে যৌথ সভা

বোচাগঞ্জে আহেদা কফিল টেকনিক্যাল ইন্সটিটিউটের অভিভাবক সমাবেশ

বীরগঞ্জে কয়েলের আগুনে পুড়ল বসতবাড়িসহ গবাদি পশু

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল কাতিহার অতিরিক্ত টোল আদায়ের জন্য , ৩০ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান

বীরগঞ্জে পৌর বিএনপির আলোচনা সভা

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা