Tuesday , 21 January 2025 | [bangla_date]

কাহারোলে ২ দিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে ২ দিন ব্যাপি ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তারুন্যের উৎসব উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি’২৫) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর-এর তত্ত¡াবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়ঃ ২ দিন ব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং তারুন্যের উৎসব উপলক্ষে মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ বোরহান উদ্দিন। উদ্বোধনী শেষে তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রাজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম,কে,এ জিন্নাত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন স্টল প্রদর্শন করেন এবং মেলা উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্রাঙ্গন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়া ইউনিয়নে জ্বীনের মসজিদ নির্মান হয়েছিল এক রাতেই !

হরতালে হাবিপ্রবিতে হয়েছে ক্লাস-পরীক্ষা দিনাজপুরে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত \ জেলা বিএনপি সভাপতিসহ ৪০জন আটক

দিনাজপুর মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ ওরিয়েন্টেশন ও পরিচিতিমুলক ক্লাশ

পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ঔষধের দোকানে ১৩ হাজার টাকা জরিমানা

আইনশৃংখলা কমিটির সভা

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আঞ্চলিক কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

বট-পাকুড়ের ধুমধামে ব্যতিক্রমী বিয়ে

তেঁতুলিয়ায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ