Thursday , 9 January 2025 | [bangla_date]

খানসামার নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. কামরুজ্জামান সরকার। ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের নিকট দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মো. কামরুজ্জামান সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
নবাগত ইউএনও মো. কামরুজ্জামান সরকার ইতিপূর্বে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি করেন।
নব যোগদানকৃত ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, আইন ও সরকারি নির্দেশনানুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করব। তিনি সকল সহকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসার জন্য দিল্লি নেওয়া হলো তোফায়েল আহমেদকে

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে বিশেষ অবদান রাখায় সাজ্জাদ হোসেন’কে সসাফ সংবর্ধনা

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

শোক সংবাদ।। কাহারোলে বীর মুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায়-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন

নিজ উপজেলায় উষ্ণ সংবর্ধনায় ভাসছেন স্বপ্না ও সোহাগী

মুক্তিযুদ্ধের স্মৃতি ম্লান হলে বাংলাদেশের চেতনা বিপন্ন হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে কমেছে গমের আবাদ এবং বেড়েছে ভুট্টার আবাদ !