Friday , 10 January 2025 | [bangla_date]

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে পৌর বিএনপির দোয়া ও আলোচনা সভা

পঞ্চগড় প্রতিনিধি\বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় পঞ্চগড়ে আলোচনা সভায় এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপি’র কার্যালয়ে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর বিএনপি। জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় পৌর বিএনপির আহবায়ক এবং সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাসুন রনিক, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী, যুগ্ম সদস্য সচিব মাহাবুবুল আলম মন্টু, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আব্দুল গফুর, জাসাসের রংপুর বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, পৌর যুব দলের সদস্য সচিব নুরুল ইসলাম দিপু প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আমরা দোয়া করি আমাদের নেত্রী খুব দ্রæত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে রওনা হয়েছেন তখন রাস্তার দু’ধারে যত নেতাকর্মী তাকে স্বাগত জানিয়েছেন তা দেখে নেত্রী অর্ধেক সুস্থ্য হয়ে গেছেন। আমরা আশাবাদী চিকিৎসা শেষে তিনি দ্রæত আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল রাখতে কাজ করতে আমরা কাজ করে যাচ্ছি। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নবনির্বাচিত মেয়র ও অধ্যক্ষকে সংবর্ধনা দিলেন প্রেসক্লাব

দিনাজপুর আর্ট একাডেমীর উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতায় স্বরূপ বকসী বাচ্চু চিত্রাংকন চর্চার মাধ্যমে ক্ষুদে চিত্র শিল্পীদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করতে হবে

হরিপুরে কৃষি যন্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে সাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

বীরগঞ্জে ছিঁড়া টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে খদ্দেরকে মারধর করেছে দোকানী

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

৫ বছর পর পৌরসভা নির্বাচনের ফলাফল বাতিল

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার; দিনাজপুরে ১৮ পরীক্ষার্থী আটক

দিনাজপুরে জাতীয় পার্টির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল