Wednesday , 22 January 2025 | [bangla_date]

ঘন কুয়াশার সাথে তাপমাত্রা কমে ঠান্ডায় বিপর্যস্ত দিনাজপুরের জনজীবন

তীব্র কুয়াশা আর হিমেল হাওয়ায় কনকনে শীতে কাহিল দিনাজপুরের মানুষ। গত দুদিনে তাপমাত্রা ২ডিগ্রি কমে যাওয়ায় এবং হিমেল বাতাসের বেশী থাকায় এই শীত অনুভ‚ত হয়। তবে ঘন কুয়াশা সকাল ১০টা পর্যন্ত ঢাকা পড়ে সর্বত্র।
গত সোমবার দিনাজপুরে সর্বনি¤œ তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস থাকলেও তা নেমে গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল দিনাজপুরে। সেই সাথে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় পাঁচ কিলোমিটার।
মঙ্গলবার সকালে ঘন কুয়াশার সাথে তাপমাত্রা কমে যাওয়ায় প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হয়নি। উষ্ণতা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। রাস্তায় গাড়ী হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে। চায়ের দোকানে ভিড় করে শ্রমজীবী মানুষ। তাপমাত্রা কমায় নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ বেড়ে যায়। কাজ না পেয়ে বিপাকে পড়েন তারা।
তবে দুপুরে সুর্যের ঝলমলে রোদ দেখা দেওয়ায় কিছুটা স্বস্থি ফিরে জনজীবনে। বিকাল ৫টার পর আবারও শীত বাড়তে থাকে।
এদিকে তীব্র কুয়াশাসহ শীত বেড়ে যাওয়ায় বোরো ধানের বীজতলা ও আলু রসুনের ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন।
অটোরিকশার চালক ফারুক হোসেন বলেন, ভোরে বের হয়েছি, কিন্তু ভাড়া নেই। কুয়াশায় রাস্তাঘাট প্রায় ফাঁকা। হু হু করে বাতাস বইছে। আয় কমে যায়।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার দিনাজপুরের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.১ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল পাঁচ কিলোমিটার।বাতাসের আর্দ্রতা ছিল ৯৭শতাংশ। হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

দিনাজপুরে বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব-সংস্কৃতি ও আচরণঃ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য’র ৩য় আর্ন্তজাতিক সম্মেলনের সমাপনী

পীরগঞ্জে পৌর নির্বাচন উপলক্ষে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বড়দিন উৎসব পালিত

আটোয়ারীতে ভোটর তালিকা হালনাগাদ করণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ

বিশ্বকবির মহাপ্রয়াণ দিবস আজ

শিক্ষক বাতায়নে জেলা অ্যাম্বাসেডর হলেন বীরগঞ্জের সহকারী শিক্ষক মতিউল ইসলাম

দিনাজপুর -১ আসনে শীষের প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম বিপুল ভোটে বে-সরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রাস্তার ধারে জরাজীর্ণ ঘরে দিন কাটে মা-মেয়ে

কোন দল বা কোন মার্কার অন্ধ ভক্ত হওয়া যাবে না জাতীয় নাগরিক পার্টির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)…সারজিস আলম