Tuesday , 28 January 2025 | [bangla_date]

আখের সাথীফসল চাষাবাদ ও আগাম আখচাষে মাঠ দিবস করেছে ঠাকুরগাঁও সুগার মিল

ঠাকুরগাঁও সুগারমিলে আধুনিক প্রযুক্তিতে লাভজনক আখের সাথী ফসলের চাষাবাদ এবং আগাম আখচাষ নিয়ে মাঠ দিবস করেছে।

এ উপলক্ষে রোববার দুপুরে সুগার মিলের পূর্বগেইট সংলগ্ন হরিহরপুর সাবজোন ও কেন্দ্রের চাষি শাহজাহান আলীর জমিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সুগারমিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) আবু রায়হানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)’র মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহীদ উল্লাহসহ মিলের কর্মকর্তা, আখচাষী ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

মাঠ দিবসের পর্যালোচনায় বক্তারা বলেন, বর্তমানে কৃষকদের বাজার পরিস্থিতি অনুযায়ী দিনে দিনে আখচাষ অত্যন্ত লাভজনক ফসল হিসেবে প্রমাণিত হচ্ছে। তারা শাহজাহান আলীর কৃষি মাঠের দৃষ্টান্ত তুলে ধরে জানান, এই মাঠে আখের সাথী ফসল হিসেবে ৫টি ফসল আলু, পেঁয়াজ, রশুন, মশুর ও টমেটো এর প্রত্যেকটিই সফল হয়েছে। এমনকি আগাম আখ চাষে জাতবিশেষে কৃষকরা এক বছরে দু’বার আখ উত্তোলন করে ভালো মুনাফা অর্জন করছেন। এই সাথী ফসল থেকেই আবাদের সমুদয় খরচ ওঠার ফলে সুগার মিলে আখবিক্রি বা আখগুলোকে বীজ হিসেবে বিক্রির পুরো টাকাটাই কৃষকের ঘরে লাভ হিসেবে ঢুকছে। সুগার মিলে আখের বারংবার মূল্যবৃদ্ধির ফলে অন্যান্য ফসলের তুলনায় আখচাষ কৃষকের নিশ্চিত সমৃদ্ধি আনতে সক্ষম হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সেতাবগঞ্জ পৌরসভাকে ভ্যান গাড়ী উপহার দিলেন শহীদপাড়া যুব সংঘ

পঞ্চগড়ের সহিংস ঘটনায় আটোয়ারীতে আটক ৮

চিরিরবন্দর ও খানসামার ৩১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বিরলে শিক্ষার গুণগত মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরনির্ভরশীল নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অনাহারী, অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন বীরগঞ্জের সোহেল আহমেদ

পীরগঞ্জে ছাগলের পিপিআর রোগ নির্মুলে বিনা মুল্যে টিকা ক্যাম্পেইন

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

সংসদে নৌ প্রতিমন্ত্রী কে প্রশংসায় ভাসালেন বিরোধীদলেরএমপিরা

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত

বিরামপুরের প্রস্তমপুর স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে তদন্ত