Wednesday , 15 January 2025 | [bangla_date]

তারুন্যের মেলায় দিনাজপুরে প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ শুভসংঘের

এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ্এই শ্লোগান নিয়ে দুইদিনব্যাপী তারুন্যের মেলায় বসুন্ধরা শুভসংঘের স্টলে উপচেপড়া ভীড় লক্ষনীয়।
মঙ্গলবার দিনাজপুর সরকারী কলেজ প্রাঙ্গনে তারুন্যের মেলার শেষদিনে বসুন্ধরা শুভসংঘের স্টলে বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের আনাগোনায় মুখর ছিল।
মেলায় প্রকৃতি বিনষ্টকারী প্লাস্টিক জমা দিন বিনিময়ে গাছের চারা নিন, সময়ে অসময়ে প্লাস্টিক দিন-পয়সা ছাড়া চারা নিন, সামাজিক কাজে শ্রম দিন বসুন্ধরা শুভসংঘে যোগ দিন এই শ্লোগানে সবাই ভীড় করে বসুন্ধরা শুভসংঘের স্টলের সামনে। সবার মাঝে বেশ সাড়া ফেলে। পরিবেশের প্রতি মানুষের দায়িত্ববোধ জাগিয়ে তুলতে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারি কলেজ শাখার ব্যতিক্রমী এক উদ্যোগ।
মেলার বসুন্ধরা শুভসংঘের স্টলে প্লাস্টিকের বোতল কিংবা পলিথিন জমা দিলে বিনিময়ে মানুষ পায় একটি করে গাছের চারা। কেউ পেয়েছে ফলের গাছের চারা, কেউ ফুলের, আবার কেউ ঔষধি গাছ।
চারাগাছ হাতে পেয়ে কয়েকজন বলেন, প্লাস্টিক জমা দিয়ে এমন কিছু পাব ভাবিনি। গাছটিকে যতœ করে বড় করব, যেন আমার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ সবুজ হয়। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এভাবে গাছের গুরুত্ব যেমন বুঝবে, তেমনি প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতেও উদ্বুদ্ধ হবে। এদিকে, গাছের চারা বিতরনের পাশাপাশি ভালো কাজে এগিয়ে আসতে চাইলে শুভসংঘের নতুন সদস্য করে নেয়া হচ্ছে।
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারী কলেজ শাখার সভাপতি মোঃ সপন আলী জানান, প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকর। এটি পচঁতে ৩শ-৪শ বছর লাগে। তাই প্লাস্টিকের বোতলসহ রিসাইক্লিন করে আনলে আমরা একটি গাছের চারা দিচ্ছি।পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে তাদের হাতে গাছের চারা তুলে দেওয়াই আমাদের উদ্দেশ্য।
বসুন্ধরা শুভসংঘের সরকারি কলেজ শাখার উপদেষ্টা শেখ মাহতাবুল হক বলেন, তারুণ্যের মেলায় শুভসংঘের এই উদ্যোগ আমাকে খুব ভালো লেগেছে। প্লাস্টিক রিসাইকেল আমাদের পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা সকলেই প্লাস্টিক রিসাইকেল করে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করতে পারি।
এসময় বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত রাফি, বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর সরকারী কলেজ শাখার নভাপতি মোঃ সপন আলী, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি অরুপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাহবুবউর রহমান, নাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রোকোনুজ্জামান রিদয়, নারী বিষয়ক সম্পাদক মোছাঃ লিমা আক্তার প্রমুখ শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিরাপদ সড়ক চাই ও দিনে ভারী যানবাহন বন্ধসহ ১০ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

বোচাগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বীরগঞ্জে করোনা সংক্রমনে সপ্তাহব্যাপী লকডাউনে উপজেলা প্রশাসন মাঠে

পীরগঞ্জে ৭০বোতল ফেন্সিডিল সহ মহিলা আটক

বোচাগঞ্জে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প- ২০২১ (বালক-বালিকা) শুভ উদ্বোধন

বোচাগঞ্জে এলইডি লাইট ও অদক্ষ চালকের হাতে অটো রিক্সায় ঘটছে সড়ক দূর্ঘটনা

বীরগঞ্জে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু

পীরগঞ্জে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১১ জনকে পুশ ইন করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে দশ জয়িতাকে সম্মাননা