Friday , 10 January 2025 | [bangla_date]

দর্শক ছাড়াই আবারো শুটিং রাণীশংকৈলে-ইত্যাদি অনুষ্ঠানে ভাঙচুর শুটিং স্থগিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) থেকে মোবারক আলী ঃ ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় আয়োজিত ‌‘ইত্যাদি’ অনুষ্ঠানকে ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনায় অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পরে উপজেলার ঐতিহ্য বাহি রাজা টংকনার্থ চৌধুরীর রাজবাড়ীতে ‘ইত্যাদি’র অনুষ্ঠান ঘিরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও আয়োজক স‚ত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ৪ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে বেশ কয়েক হাজার মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।


কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করতে বাধ্য হয় তারা। জনগাঁও বাজার এলাকা থেকে আসা হেলাল উদ্দীন জানান আমি ‘ইত্যাদি’ অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে উপস্থিত হয়েছি। তারপরও অনুষ্ঠানে ঢুকতে পারিনি। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে। পীরগঞ্জ উপজেলার দর্শনার্থী সাংবাদিক মুনসুর আলী বলেন, ‘এমন অতিরিক্ত দর্শনার্থী উপস্থিতির ধারণা আগে থেকেই ছিল। তবুও কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি। এটা প্রশাসন ও আয়োজকদের ব্যর্থতা।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দূজন সংবাদ কর্মী জানান, যখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের উপর ব্যপক লাটিচার্জ করছিল সে মুহুর্তে উপজেলার নির্বাহী কর্মকর্তার রকিবুল হাসানের সহযোগিতার জন্যে পাশে দাঁড়াাতে চাইলে, উল্টো তিনি, সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। সাধারণ মানুষ বলছে যেটা মোটেও কাম্য নয়। আমরা একজন নির্বাহী কর্মকর্তার কাছে এটা কখনো আশা করিনি। তবে নিজের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই সম্প‚র্ণ দায় উৎসুক জনতাকে দিয়ে অনুষ্ঠান স্থগিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।
স্থগিত করার ঘোষণায় ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিচালক হা

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

বীরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা কৃষকের মুখে আনন্দের হাসি

দিনাজপুরে নাসিব এর উদ্যোগে উদ্যোক্তা কর্মশালায় এমপি জুঁই

খানসামায় যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু গ্রেপ্তার

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস দিনের অর্ধেক সময় কুয়াশা আর বাকি সময় উত্তরের হিমেল বাতাসে কাহিল মানুষ

দিনাজপুরে খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল

প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনায়নের গুরুত্ব অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা- এমপি গোপাল

কম্বাইন্ড হারভেস্টার যুগে প্রবেশ করল ঠাকুরগাঁও সুগার মিল

চিরিরবন্দরে মামলা থেকে বাঁচতে অভিনব কান্ড!