Tuesday , 14 January 2025 | [bangla_date]

দিনাজপুরের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে বিরামপুর উপজেলা পরিষদের মুক্ত মঞ্চ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন,প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়,সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার,বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ,শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ,সুধীজন সহ আরো অনেকে।
বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ টি প্রতিষ্ঠান সহ মোট ১৭ টি স্টল তাদের উদ্ভাবনীয় বিষয়গুলো নিয়ে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ অংশগ্রহণকারী প্রত্যেকটি প্রতিষ্ঠানের উদ্ভাবনীয় বিষয়গুলো পরিদর্শন করেন।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট উপজেলা মাঠ প্রাঙ্গণে সকলের উপস্থিতিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৬ তম বিজ্ঞান ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল অংশগ্রহণ করে।
খানসামা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলায় দুই দিনব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৩ জানুয়ারি সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী-শিক্ষার্থীরা স্টল বসিয়ে মেলাকে প্রাণবন্ত করে তোলে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

বীরগঞ্জ শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কবি-গীতিকার লেখক এ্যাডঃ মাজহারুল ইসলাম সরকার রচিত ‘হারমনি’র মোড়ক উন্মোচন ও গানের অনুষ্ঠান

পঞ্চগড়-২ আসনে বি.এন.পির প্রার্থী ফরহাদ হোসেন আজাদের গণসংযোগ

দেশের উন্নয়নের স্বার্থে আবারও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আনতে হবে —-হুইপ ইকবালুর রহিম

বোদা পৌরসভার ৮ নং ওয়ার্ডে কৃষকদলের নতুন কমিটি গঠন সভাপতি নাজমুল, সম্পাদক সুফিয়ান

বাজেটকে স্বাগত জানিয়ে রাণীশংকৈলে পদবঞ্চিত আ’লীগ নেতাদের আনন্দ মিছিল

রাণীশংকৈলে বীর নির্বাসের উদ্বোধন

কাহারোলে ইউএনও’র শীত বস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ জামিয়া নূরে মাদীনা মাদরাসার ভিত্তিপ্রস্থর উদ্বোধন