Monday , 27 January 2025 | [bangla_date]

দিনাজপুরে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

“ঐক্যবদ্ধ কাজ করি কুষ্ঠমুক্ত দেশ গড়ি”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সিভিল সার্জন অফিস ও লেপ্রা বাংলাদেশের আয়োজনে র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়।
২৬ জানুয়ারি সকাল দশটায় র‌্যালির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভাতে প্রধান অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরীফ বলেন, আজকের দিবসের যে তাৎপর্য এ বিষয় সবাইকে সচেতন করতে হবে। নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। স্বাস্থ্য পরামর্শ অনেক ভূমিকা পালন করে। যারা ভবিষ্যতে নার্সিং পেশায় জড়িত তাদের একটি বড় ভূমিকা রয়েছে। আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে এ বিষয়ে কাজ করতে হবে।
দিনাজপুর সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চলনায় আরোও বক্তব্য রাখেন, সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ কাউসার আহমেদ সোহেল ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলামসহ প্রমুখ।
বক্তারা বলেন, কুষ্ঠ চিকিৎসা সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবার সঙ্গে একীভুত ও বিভিন্ন বেসরকারি সেবা প্রতিষ্ঠানকে কুষ্ঠ সেবায় সম্পৃক্ত করায় বাংলাদেশে কুষ্ঠ পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। জনগনের সচেতনতা বৃদ্ধি করে কুষ্ঠ সেবায় সম্পৃক্ত করতে পারলে এ ব্যাপারে আরো সফলতা অর্জন সম্ভব হবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক আলোচনা করেন লেপ্রা বাংলাদেশ দিনাজপুর সমন্বয়কারী চঞ্চল সাহা।সার্বিক সহযোগিতায় ছিলেন সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আব্দুর রাজ্জাক।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে নানা ধরনের ফুলের চাষ

বীরগঞ্জে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও চাঁদায় রাস্তা সংস্কার

দিনাজপুরে জিংক সমৃদ্ধি ব্রি ধান-১০০ ‘বঙ্গবন্ধু ধান জাত’ কৃষক মাঠ দিবস পালিত

পৌরসভা নির্বাচন: আচরণ বিধিমালা ও আইনশৃংখলা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আলোচনা সভা

দিনাজপুর বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, ২জনের কা’রাদ’ন্ড

একাত্তর ও হানাদার গল্পগ্রন্থটি ঠাকুরগাঁও পীরগন্জ পৌরসভার সন্মানিত মেয়র বীর মুক্তি যোদ্ধা ইকরামুল হকের হাতে তুলে দেয়া হলো

নারীদের উন্নয়নে কাজ করে যাব –রানীশংকৈলে আনারকলি

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক অটিস্টিক ব্যক্তিদের মানবিক ও সহানুভূতির দৃষ্টিতে দেখা প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

ভূয়া ব্যাংক একাউন্ট তৈরী করে চেক জালিয়াতির একাধিক মিথ্যা মামলা ও জমির জাল দলিল করে হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত