Friday , 10 January 2025 | [bangla_date]

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

বাংলাদেশ কর্মচারী ঐক্য ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও দিনাজপুর আদর্শ কলেজের কর্মচারি মোঃ গোলাম মাওলার পিতা বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ ইসরাইল ব্যাপারীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মঙ্গলবার বাদ আসর দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মিনার মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ মুজিবুর রহমান।
জানাজা শেষে তাকে ফরিদপুর গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মরহুমের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ অংশগ্রহন করেন।
জানাজার পূর্বে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে-এ-আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসরাইল ব্যাপারীকে গার্ড অব অনার প্রদান করে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলড় ৯৬ বছর। মরহুম ইসরাইল ব্যাপারী ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সাত মাসের শিশু কন্যা সহ দম্পতির বিষপান, মারা গেল শিশুটি !

ঠাকুরগাঁওয়ে আখানগরে নৌকার মার্কার নির্বাচনী জনসভায়

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

বীরগ‌ঞ্জে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

খানসামায় মন্ডপে কালো পতাকা উত্তোলন করে শারদীয় দুর্গা পূজা বর্জন

ঠাকুরগাঁও-এ সন্মিলিত সামাজিক আন্দোলন-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহিলা পরিষদের উদ্যোগে পাঠচক্র

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা  রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

ঠাকুরগাঁওয়ে সুগারমিল লোকসানের বোঝা মাথায় নিয়ে আগামী ২৩ ডিসেম্বর আখ মাড়াইয়ের মধ্য দিয়ে চিনি উৎপাদন শুরু

বীরগঞ্জে অসহায় শিক্ষার্থীর পাশে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন