Sunday , 12 January 2025 | [bangla_date]

দিনাজপুরে রেডক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র তুলে দিলেন এডিসি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায়, গরিব ও শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে শহরের পাহাড়পুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ নূর – এ -আলম।বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ও হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের উপ পরিচালক ও ইউনিট লেভেল অফিসার মোঃ নাজমুল সাহাদৎ এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সাংবাদিক মোঃ ইউসুফ আলী, দিনাজপুর স্কুল অব লিবারেটরস এর অধ্যক্ষ মোঃ জিয়াউল হক সিজার, তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের ল্যাব ইনচার্জ বিশ্বজিৎ কুমার রায় , দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর কার্যনির্বাহী কমিটি’র যুব প্রধান মোঃ মাসুদ পারভেজ, উপ যুব প্রধান-১ মোঃ মেহেদী হাসান, উপ যুব প্রধান-২ মোছাঃ মরিয়ম আক্তার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, উপ বিভাগীয় প্রধান, অন্যান্য যুব সদস্যর বৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌর ছাত্রদলের উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু¯’তা কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে প্রতিবেদন কন্যা শিশুরা ঘরে বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও নিরাপদ নয়

বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের শুভ উদ্বোধন

২৮ বছর পর শিরোপা পুনরুদ্ধার আর্জেন্টিনার

পীরগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

মাদকবিরোধী প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ

হরিপুরে প্রতিবন্ধী শিশু কেয়ামনি হুইল চেয়ার পেয়ে আনন্দিত

ঠাকুরগাঁওয়ে সত্যপীর ব্রিজ নির্মাণ– ৩ দফা দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বোদায় তারুণ্যর উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী প্রীতি ফুটবল ম্যাচ

ঘোড়াঘাটে নারী ও শিশুর মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ