Sunday , 12 January 2025 | [bangla_date]

দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬জনের বিরুদ্ধে মামলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দিনাজপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক নৌ -পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ১২৬জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকালে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম এর আদালতে এই চাঞ্চল্যকর মামলাটি দায়ের করা হয়েছে।
এছাড়াও এ মামলার অন্যতম সাবেক জাতীয় সংসদের হুইপ ইকবালু রহিম, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের নাম আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
মামলার বাদী দিনাজপুর সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী মাহবুবা আক্তার তার ছেলে ভুক্তভোগী মুবাশ্বের রহমান গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি দায়ের করেছেন।
মামলাটি বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.সামিউল ইসলাম গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
গত ৪আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সম্মুখে মোবাশ্বেরসহ অসংখ্য লোকজন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেয়। ওইদিন দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা ও গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি আদালতে দায়ের করেছেন।
বাদীর ছেলেকে ওইদিন আসামিরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদী পুত্র ভিকটি মোবাশ্বের তার বাড়িতে থেকে ব্যক্তিগতভাবে চিকিৎসা নিয়েছে। এরপর গত ৮আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত বাদীর পুত্র মোবাশ্বের সদর হাসপাতালে বহি:বিভাগে চিকিৎসা নিয়েছেন। মোবাশ্বের নিজের বাড়িতে থেকে দীর্ঘ সময় চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়েছেন। ঘটনার পর বাদীর পুত্র অসুস্থ থাকায় এই ঘটনায় মামলা দায়ের করতে পারে নাই। বর্তমানে ভিকটিম মোবাশ্বের এর মাতা মাহবুবা আক্তার বাদী হয়ে দিনাজপুর সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১২৬জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ী করেছেন।
দিনাজপুরে অবসর সদস্যদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ ৮ জন গ্রেফতার

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি বিষয়ে সমাবেশ

হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

হলি ল্যান্ড কলেজে আলোচনা সভায় নায়েম’র মহাপরিচালক ড. জুলফিকার হায়দার সমাজের সর্বস্তরে বুলিং প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই

আগে শিক্ষা পরে বিয়ে-১৮ কিংবা ২১ পার হয়ে দিনাজপুরে স্কুল ছাত্রীদের শপথ বাক্য পাঠ

বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বলেই আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি ……রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা

খানসামায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বীরগঞ্জের পল্লীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বীরগঞ্জে সিনজেনটা ফাউন্ডেশনের সুরক্ষা প্রকল্পের শষ্য বীমা দাবির অর্থ বিতরণ

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিযনের সদস্যদের মাঝে এককালিন অনুদান বিতরণ