Monday , 6 January 2025 | [bangla_date]

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পদ স্থগিতের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৪মে কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে বখতিয়ার আহমেদ কচি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত

খানসামায় উপবালার পরিবারকে পূজা উদযাপন পরিষদের আর্থিক সহায়তা

আটোয়ারীতে মির্জা গোলাম হাফিজ-এর ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধী শক্তিকে রুখে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী  যুবকের মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কলিগাঁও নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জমিতে আদালতের ১৪৪ ধারা জারী !