Sunday , 12 January 2025 | [bangla_date]

দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগে দুদক অভিযান

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর শিক্ষা বোর্ডের অনিয়ম আড়াল করতে অডিট টিমের ঘুষ লেনদেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে।
গতকাল রবিবার বিকালে দুর্নীতি দমন কমিশন,জেলা কার্যালয়, দিনাজপুর এ অভিযানে অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন।
তিনি জানান, অভিযান চলাকালে এনফোর্সমেন্ট টিম,অভিযোগে উল্লেখিত ব্যাংক বিবরণী পর্যালোচনা করে ঘুষ লেনদেনের প্রাথমিক সত্যতা পায় এবং কেনাকাটার বিভিন্ন অনিয়ম সংক্রান্ত বিষয়ে টিম কেনাকাটা সংক্রান্ত বিভিন্ন রেকর্ড পত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পেটে খিদা রেখে সুন্দর রাজনৈতিক কালচারের সম্ভাবনা ক্ষীণ: সারজিস আলম

বিরলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আটোয়ারীতে প্রায় পাঁচ লক্ষ টাকার নকল ভারতীয় ধানের বীজ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেন বিজিবি !

দীর্ঘ ১০বছর পর খানসামা আওয়ামীলীগের সম্মেলন, উজ্জীবিত নেতাকর্মীরা

বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ৪ দফা দাবীতে মানব বন্ধন

বিশ^ জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে আদিবাসী নারীদের অধিকার প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

নারী শিক্ষা প্রসারে ভূমিকা রাখছে জমির উদ্দিন শাহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ

১৫ রমজন উপলক্ষে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত