Tuesday , 28 January 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের একটি প্রাইভেট ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে সোলায়মান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা শহরের প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া এলাকার রহিমুল ইসলামের একমাত্র ছেলে।
শিশুটির চাচা রকিবুল ইসলাম জানান, ওই প্রাইভেট ক্লিনিকে গত রোববার সোলায়মানের খালা অরিফা খাতুনের অস্ত্রপচার করে একটি ছেলে সন্তান হয়। তাকে দেখতে মা সালমা বেগমের সাথে ক্লিনিকের আসে সোলায়মান। এক পর্যায়ে সবার অগোচরে দ্বিতীয় তলা থেকে তৃতীয় উঠে যায় সে। তাকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি ও খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যেই তৃতীয় তলার বেলকনীর ছোট দেয়ালে উঁকি দিলেই নিচে পড়ে যায় সোলায়মান। এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ তৃতীয় তলা থেকে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এখনো তারা আমাদের কাছে আসেনি। তাদের যদি কোন অভিযোগও থাকে তারা দিতে পারেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রক্তাদাতাদের নিয়ে ইফতার আয়োজন

জনগন নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই দেশের এত উন্নয়ন —হুইপ ইকবালুর রহিম এমপি

হরিপুরে দুর্নীতিবিরোধী, নারী নির্যাতন ও বেগম রোকেয়া দিবস পালিত

বিনা টিকিটে স্টেশনে প্রবেশকে কেন্দ্র করে মারামারি, আহত-৩ দিনাজপুরে রেল কর্মচারীদের বিক্ষোভ, আটকা পড়ে পঞ্চগড় এক্সপ্রেস

শান্তিপুর্ণ নিবার্চন নিশ্চিত করতে প্রস্তুুত বোচাগঞ্জ থানা পুলিশ চলছে বডি ক্যামেরার ট্রাইল

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আদিবাসী কল্যাণ পরিষদের ১৬৮ তম সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে দিনাজপুর থেকে বাংলাবান্ধা পর্যন্ত গোলাপী সড়ক শোভাযাত্রা ও পথসভা

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন’র তত্ত¡াবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

কাহারোলে আলোক ফাঁদ ব্যবহার কৃষকদের কাছে জনপ্রিয়

দিনাজপুরে সিথিতে লাল সিঁদুর দিয়ে নির্ভয়ে নির্বিঘ্নে সংখ্যালঘুরা ভোট দেন