Thursday , 16 January 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে বিকাশ চন্দ্র রায় (২৬) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাক্টরে থাকা নাহিদ ইসলাম (১৪) ও মিজানুর রহমান (৩৫) নামে দুই আরোহী। গত মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি নামক এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত বিকাশ হাড়িভাসা ইউনিয়নের লক্ষপতিপাড়া গ্রামের জিতেন্দ্রনাথ রায়ের ছেলে।
হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ও স্থানীয়রা জানান, চাষাবাদ শেষে ট্রাক্টরট মাটির রাস্তা থেকে পঞ্চগড়-হাড়িভাসা আঞ্চলিক সড়কে ওঠার চেষ্টা করছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাক্টরের নিচে পড়ে চাপা পড়েন চালক বিকাশসহ অন্য দুইজন। স্থানীয়রা দেখতে পেয়ে দ্রæত চালকসহ অপর দুইজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাউসার আহমেদ বিকাশকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ ট্রাক্টর চালকের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জন্মাষ্টমী উৎসব সভায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এমপি

আগামী ৭ দিন ভারি বৃষ্টি, হতে পারে আকস্মিক বন্যা

ভিক্ষা করে জীবন চালাচ্ছে বীরগঞ্জের বীরাঙ্গনা সুভা রানী

ঠাকুরগাঁওয়ে ট্রেন ও ট্রাকের সংর্ঘষে আহত-২

হরিপুরে ড্রেনের ময়লা-আবর্জনা রাস্তায়, চরম জনদুর্ভোগ

হরিপুর মাতৃছায়া প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

হরিপুরে অবৈধভাবে সরকারি বালু বিক্রির দায়ে দুইজনের জেল

হরিপুরে পরোয়ানাভূক্ত ৩ আসামি গ্রেফতার

দিনাজপুরে রাজাপুকুর কাউগাঁ মোড় মহাসপ্তমীতে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন রণজিৎ কুমার রায়

রাণীশংকৈলে ১৭বছরে যায়যায়দিনের জন্মদিন পলিত