Monday , 6 January 2025 | [bangla_date]

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন

পঞ্চগড় প্রতিনিধি\বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যেগে পঞ্চগড়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শহীদ আবু সাঈদের বড় ভাই ও ফাউন্ডেশনের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন, হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ। এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সহ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, হাড়িভাসা ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জসিম উদ্দীন আহমেদ, হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামুস কিবরিয়া প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় পুলিশ সুপারের সংবাদ সম্মেলন আটোয়ারীর আলোচিত ‘শয়ন ’ হত্যা মামলার মুল আসামী আটক

ঠাকুরগাঁওয়ে লেবু বাগান করে লাখোপতি সিদ্দিক

কাহারোলে জাতীয় সমবায় দিবস পালিত

বীরগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল

বীরগঞ্জে রাজ পুকুরে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি

বোচাগঞ্জে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিনপর যুবদলের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে নতুন ১৮টি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন

বিভিন্ন দাবিতে দিনাজপুরের হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ আসন রমেশ চন্দ্র সেনের নৌকার বিপক্ষে লড়বেন তাহমিনা আক্তার মোল্লা !