Friday , 24 January 2025 | [bangla_date]

পার্বতীপুরে রেলের রানিং স্টাফদের অ্যালাউন্স প্রদানের অসম্মতি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ রেলের রানিং স্টাফদোর পার্ট অফ পে রানিং এলাউন্স যোগে পেনশন প্রদানের অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির আদেশ প্রত্যাহার, এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে রেলের রানিং স্টাফ ও কর্মচারী ঐক্য পরিষদ বিক্ষোভ সমাবেশ করেছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করে বি এম শহিদুল আলম রানা (এল এম -গ্রেড ১) বলেন-বিগত আওয়ামী লীগ সরকার তাদের অনিয়ম দুর্নীতির মাধ্যমে রেলের রানিং স্টাফদের ১৬০ বছর ধরে চলতে থাকা রানিং অ্যালাউন্স ২০২১ সালে কিছু ক্ষেত্রে একেবারে বন্ধ এবং কিছু ক্ষেত্রে খর্ব করে। পরবর্তীতে এ নিয়ে আন্দোলন হলে ২০২৪ সালে মৌখিক আদেশে চালু হয়। কিন্তু অদ্যবধি মন্ত্রণালয় কোন লিখিত আদেশ জারি করেনি। এতে করে তাদের অল্যাউন্স নিয়ে যেন কোনো সময় জটিলতা সৃষ্টি হতে পারে। এদিকে ২০২২ সালে যেসব রানিং স্টাফ নিয়োগ দেওয়া হয় তাদের বেতন পেনশনে সেই সুবিধা কমিয়ে দেওয়া হয়। যা সম্পূর্ণ বৈষম্য। বর্তমান তাদের দাবি জমা পুরনের প্রতিশ্রæতি দিলেও প্রতিশ্রæতি বাস্তবায়নে কোন অগ্রগতি নেই।
আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানা না হলে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা। বক্তব্য রাখেন রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সহ সভাপতি সানোয়ার হোসেন, লোকোমাষ্টার সাইফুল আজম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গৃহহীনদের বাড়ি পেলেন খোদেজা বিবি

এমবিএসকে’র উদ্যোগে রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা

ধানক্ষেতের মাঝে সেলফি ব্রিজ, নেই কোনাে সংযোগ সড়ক!

বিভিন্ন আয়োজনে বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে

ঘোড়াঘাটে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম

প্রথমবারের মতো অনুষ্ঠিত বালুবাড়ী ফ্রেন্ডশীপ ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট

ভূমিহীনদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জে বাংলাদেশ গুড নেইবারস্ ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

মোটরসাইকেল চুরি করার সময় গণপিটুনিতে আহত হয়ে বাটুল নিহত