Friday , 31 January 2025 | [bangla_date]

পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

দিনাজপুর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তালন শেষে বেলুন ফ্যাষ্টুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দিনাজপুর পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন,খেলাধুলা মন ও শরীর কে সুস্থ্য রাখে। একজন খেলোয়াড় দেশের মান-সম্মান কে বাড়িয়ে তুলে। তাই সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করা উচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার ওসি মতিউর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উদযাপন কমিটির আহবায়ক মোঃ আনোয়ারুল হক, সহকারি প্রধান শিক্ষক নাজনীন আখতার, দিনাজপুর পুলিশ লাইন সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে- আলম সিদ্দিক।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন পুলিশ লাইনস আর আই মোঃ মুকুল হোসেন,আরআই মোঃ নাজিবুল হক,এএসআই মোঃ শাহিনুর আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিযোগীতার মাঠ পরিচালক ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মসিহুর রহমান,সিনিয়র শিক্ষক মোঃ জালাল উদ্দিন সরকার,যজ্ঞেশ্বর রায়, মোঃ আব্দুর রহিম, মোঃ আফছার আলী, কামরুজ্জামান আহম্মেদ, মুর্শিদা বেগম,সুজয় কুমার সরকার,তাহেরা আখতার,মুনিমা ইয়াসমিন,শিক্ষক মোঃ মহসিন আলীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, দিনব্যাপী ১৪ ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে অতিথি, অভিভাবক,শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগীতা রাখা হয়। এবং খেলাধুলা শেষে বিকাল ৪ ঘটিকায় পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ মূর্তি পাচারকারী গ্রেফতার

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট  এসোসিয়েশনের শুভ যাত্রা

বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা

সেতাবগঞ্জ সরকারী খাদ্য গুদামে বোরো চাউল ও ধান সংগ্রহ শুরু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্মানীভাতা না পাওয়ায় অসহায় ভাবে জীবন যাপন করছেন —সালমা

কেক কেটে ভোরের দর্পন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনাজপুর ৪নং শেখপুরা ইউনিয়নের উত্তর গোপালপুর শিবদূর্গা মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের পূজা ও উৎসব

ঠাকুরগাঁও বাল্যবিবাহ নিরোধকল্পে ওরিয়েন্টেশন

বিভাগীয় অষ্টম বারের মতো শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত বীরগঞ্জের মরিয়ম বেগম

স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি’র জন্মদিন পালিত

ঠাকুরগাঁওয়ের বিসিক মোড়ে কোচের ধাক্কায় স্কুল ছাত্র নিহত