Sunday , 12 January 2025 | [bangla_date]

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে উত্তম কৃষি চর্চা শীর্ষক দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বীরগঞ্জ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (১২ জানুয়ারি) সকালে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ হলরুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ হামিদুর রাহমান।

৫০জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের খামারবাড়ি অতিরিক্ত (উদ্ভিদ সংরক্ষণ) উপ-পরিচালক আবু জাফর মোঃ সাদেক, পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চল সঞ্জয় দেবনাথ, বীরগঞ্জ উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রকিবুল হাসান প্রামানিক। প্রশিক্ষন শেষে অংশগ্রহনকারী কৃষক-কৃষাণীদের সনদ প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে শিক্ষকদের জন্য পাইথন অ্যাপ্লিকেশনসর উপর প্রশিক্ষণ কর্মশালা

আ’লীগ সরকার শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দিয়েছে – রমেশ চন্দ্র সেন

পীরগঞ্জ বিনামূল্যে পুষ্টিকর খাদ্য বিতরণ

স্পেনকে হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলের সোনা জিতল ব্রাজিল

তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুরে নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে রোড শো

বীরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

নওগাঁয় প্লাস্টিক দূষণে লিফলেট বিতরণ

বীরগঞ্জে ভ্যাপসা গরমে বিপর্যন্ত স্বাভাবিক জনজীবন

খানসামায় সর্বজনীন পেনশন স্কিম নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করলেন জেলা প্রশাসক