Friday , 24 January 2025 | [bangla_date]

বীরগঞ্জে ধান মাড়াই মেশিনে শিশুর মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ধান মাড়াই করা মেশিনের ফ্যানে জড়িয়ে মোছাঃ জান্নাতুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মোছাঃ জান্নাতুল উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া গ্রামের মোঃ জিয়াউরুল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার বিকেল তিনটায় নিজ বাড়ির উঠোনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে নিজ বাড়ির উঠোনে মেশিন দিয়ে ধান মাড়াইয়ের পর ঐ মেশিনে ধান পরিষ্কার করছিলেন পরিবারের লোকজন। এ সময় ঘরে থাকা শিশু মোছাঃ জান্নাতুল সকালের অজান্তে ঘর থেকে বেরিয়ে এসে মেশিনের কাছে চলে যায়। সেখানে অসাবধানতাবশত মেশিনের ফ্যানের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয় সে। পরিবারে লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে এসআই সুমনকে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী,ঠাকুরগাঁও ইউনিট: সভাপতি মাহমুদ, সা.সম্পাদক ফারজানাসহ ২৪ সদস্যের কমিটি গঠন

ঠাকুরগাঁও পাসপোর্ট কার্যালয়ে মানুষের দীর্ঘ সারি, জনবল সংকটে দুর্ভোগ

ঠাকুরগাঁওয়ে ১০ টাকা কেজি চাল: টাকার বিনিময়ে নাম পরিবর্তনের অভিযোগ

আটোয়ারীতে ভ্রাম্যমান আদালতে দুই সহোদরের জেল ও জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তা সংস্কারে জন্য ১৫ লক্ষ টাকা অনুদান বিতরণ

ভাতিজার বিয়ের আশির্বাদ অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে বীরগঞ্জে মটরসাইকেল আরোহীর মৃত্যু

বীরগঞ্জে পাবলিক উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

খানসামায় সাংবাদিকদের সাথে এমপি’র মতবিনিময় সভা

হাবিপ্রবিতে “তথ্য অধিকার আইন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক প্রশিক্ষণ

শেখ কামালের বহুমুখী প্রতিভায় সকলকে আলোকিত হতে হবে —হুইপ ইকবালুর রহিম