Monday , 27 January 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ১৬ তম বার্ষিক সাধারণ সভা ও ৬ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি সাধারণ সভা ও ভোটগ্রহণ।

কাল্ব এর উপজেলা ব্যবস্থাপক সিমানা আকতার এক সাক্ষাৎকারে তিনি জানান, সমবায় রেজিঃ নং- ৫৩/০৪, কাল্ব সদস্য নং- ৫৪৩ এর আওতায় বীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম ও সেক্রেটারি শরিফুল ইসলাম এর আবেদনের প্রেক্ষিতে বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল এ তফসিল ঘোষণা করেন। তিনি আরও জানান, নির্বাচনে সভাপতি পদে-১জন, সহ-সভাপতি পদে ২ জন, সেক্রেটারি পদে ৪ জন,ট্রেজারার পদে ২ জন ও ডিরেক্টর পদে ৫ জন সহ ১৪ জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছে। উপজেলা শিক্ষক কর্মচারী ও কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব) ১৬ তম বার্ষিক নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো: সফিকুল ইসলাম পুনরায় নির্বাচিত হয়েছেন।

তফশিল অনুযায়ী জানা যায়, ২৬/২৭ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ বিক্রয়, ২৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিল, ২৯ জানুয়ারি যাচাই-বাছাই, ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা চূড়ান্ত তালিকা প্রকাশ, ১১ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ। ভোট হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও ডিরেক্টর এর ৫ পদে।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আহাদ আলী মন্ডল জানায়, ঘোসণা অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভোটগ্রহণ ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ১২৭৭ জন ভোটার তাদের ভোটা অধিকার প্রয়োগ করবেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে সাব-রেজিস্ট্রার অফিসে টাকা ছাড়া কাজ হয় না !

ঠাকুরগাঁওয়ে করোনার টিকা দেয়ার পর অসুস্থ শিশু, ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়।

খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জাতির জন্য অপরিহার্য: প্রধানমন্ত্রী

বিরলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরে বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ ২ লাখ ৯৫ হাজার ৬০টি চারা বিক্রি \ যার মূল্য ৯৭ লাখ ৫৩ হাজার টাকা

ঢাকাস্থ বোদাবাসীর উদ্দেশে এমপি প্রার্থী এমরান আল আমিনের খোলা চিঠি

আগামী রবি ও বুধবার ব্যাংক বন্ধ

সেতাবগঞ্জ সহ দেশের ৬টি চিনিকলের কারখানা বন্ধের প্রতিবাদে বোচাগঞ্জে বিএনপি মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

২০ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু