Saturday , 4 January 2025 | [bangla_date]

বীরগঞ্জে স্টুডেন্টস এসোসিয়েশন অব (এসএবিডি)এর সভাপতি সাদমান ও সাধারণ সম্পাদক ইব্রাহীম

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: উচ্চশিক্ষার প্রসার, সেবামূলক কার্যক্রম, ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টস এসোসিয়েশন অব বীরগঞ্জ দিনাজপুর (এসএবিডি)এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫ অনুমোদন দেওয়া হয়েছে।
গত শুক্রবার উপদেষ্টামন্ডলী ¯^পন শর্মা, গোপেশ শর্মা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, গুলজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার, সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইব্রাহীম খলিল নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রানা সরকার রোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম, দপ্তর সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপঙ্কর রায়, অর্থ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের শিক্ষার্থী আরিফুল ইসলাম নিবিড়, ক্রীড়া সম্পাদক হিসেবে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী ইবনে সিনা নিবিড়, প্রচার সম্পাদক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরে আলম রিয়াল দায়িত্ব পেয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল এ সদ্য সাবেক কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানুল হক রেজা, আলিমা মুক্তি, ডা. মাহমুদুল হাসান পলাশ, রাশেদ আলী টিটন প্রমুখ।
এ ব্যাপারে কমিটির সভাপতি সাদমান শাহরিয়ার বলেন, দিনাজপুর (এসএবিডি)-এর ১৬ তম বছরে পদার্পণে আমি অতিশয় উৎফুল্ল ও আনন্দিত। এই সুদীর্ঘ পথ চলায় যারা আমাদের সংগঠনের সাথে ছিলেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আগামী দিনগুলোতে আমি আমার সংগঠনকে শিক্ষার্থীদের সকল বিপদের সঙ্গী হিসেবে দেখতে চাই এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই।
নতুন কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন,ঢাকাস্থ দিনাজপুরের এই সংগঠনটির ৮ম কাউন্সিলের সাধারণ সম্পাদক হতে পেরে আমি আনন্দিত। উচ্চশিক্ষা, উদ্যোক্তা ও সেবামূলক কাজের বাইরে বিজ্ঞান-প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই।সর্বোপরি, সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীবান্ধব, সামাজিক স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।সকলের সহযোগিতা ও দোয়া একান্তই কাম্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী টু পাড়িয়া সড়কটির বেহাল দশা

পীরগঞ্জ ইউনিয়নকে ঝুকিপুর্ন শিশুশ্রম মুক্ত ঘোষনা

হাবিপ্রবিতে প্রথমবারের মতো ন্যাশনাল আইইইই (ওঊঊঊ) সামার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

“সংসদে শক্তিশালী বিরোধী দল গণতন্ত্রের চালিকাশক্তি: এমরান আল আমিন”

বীরগঞ্জের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে

আ.লীগের প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন জেলা সম্পাদক আলতাফুজ্জামান

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

বোচাগঞ্জে কঙ্কাল চুরির গুঞ্জন! ঘটনা স্থল পরিদর্শন করেছে প্রশাসন

সভাপতি সাদ্দাম- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন