Thursday , 16 January 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরিভাগের মাটি, কমছে আবাদি জমির পরিমান

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জে দিন দিন আশঙ্কা জনক হারে বাড়ছে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি। এর ফলে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, কৃষি জমির উপরি অংশ বা টপসয়েল নিয়ে যাওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়। পাশের জমির মালিকরা এসব প্রভাবশালী মহলকে বাধা দিলেও তারা সে সব জমির মালিকদের বাধা উপেক্ষা করে ও টাকার লোভ দেখিয়ে নির্বিচারে জমির মাটি নিয়ে যাচ্ছে ইট ভাটায়। অন্যদিকে বড় বড় অবৈধ ড্রাম্প ট্রাকে এসব মাটি পরিবহনে নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক। সেই সঙ্গে পরিবহনের সময় মাটি উড়ে নষ্ট করছে পরিবেশ। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দ্রæত সময়ে এসব বন্ধে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন কমতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
দিনাজপুর জেলায় ২৪১টি ইটভাটার মধ্যে বৈধ ভাটা ৬৬ অবৈধ ১৭৫ ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। প্রশাসনকে ম্যানেজ করে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ফসলি জমিতে স্থাপন করা হয়েছে ইট ভাটা। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ। আইন অমান্য করে দিনের পর দিন ইটভাটার সংখ্যা বাড়লেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনাজপুর জেলার বোচাগঞ্জে ১৫/১৬টি ইটভাটা থাকলেও অনেকের নেই পরিবেশের ছাড়পত্র। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দিনাজপুর জেলায় ইটভাটার সংখ্যা ২৪১টি। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে চলছে ৬৬টি ইট ভাটা। বাকি ১৭৫টির পরিবেশগত ছাড়পত্র না থাকলেও পুরো দমে চলছে ইট প্রস্তুত ও বিক্রয়। নিয়মনীতির তোয়াক্কা না করে অধিকাংশ ইটভাটা পরিচালিত হয়ে আসছে। অবৈধভাবে দিনাজপুর জেলায় ১৭৫টি ভাটা পরিচালিত হচ্ছে। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০১৯ অনুযায়ী, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। অথচ বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট ইউনিয়নের লক্ষনীয়া গ্রামে লক্ষনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোল ঘেষে গড়ে উঠেছে মোল্লা বিক্সের দুইটি ইটভাটা যা আপাতত বন্ধ আছে। আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর-মোল্লাপাড়া পাকা সড়ক সংলগ্ন এ আর বিক্স এর মাটি পাকা সড়কের উপরে ¯ু‘প করে রাখায় নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক জানান, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার অবৈধ ইট ভাটা গুলোতে অভিযান পরিচালনা অব্যহত আছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। এসব ভাটার নেই কোন সরকারি অনুমোদন। তারপরও চলছে কিভাবে প্রশ্ন সাধারন মানুষের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর

কাহারোলে শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ইলাভেন স্টার আয়োজিত উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় ইলাভেন ফ্রেন্ডস জয়ী

বালিয়াডাঙ্গীতে ৫৩ মধ্যে ৪৮টি ভূমি-গৃহহীন পাচ্ছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার উপলক্ষে ঘর– প্রেস ব্রিফিংয়ে ইউএনও

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ এর কর্মশালা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর এর পিএইচডি ফেলো’র গবেষণা মাঠ পরিদর্শন

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বীরগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা