Thursday , 23 January 2025 | [bangla_date]

বোচাগঞ্জে মাসুদ গংদের বিরুদ্ধে আনারুল ইসলামের বসতবাড়ী ও সেচ পাম্প ভাংচুর অভিযোগ উঠেছে

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং-রনগাও ইউনিয়নের কনুয়া পুর্বপাড়া গ্রামের বসবাসকারী মোঃ মাসুদ রানা, পিতা মোঃ আমির উদ্দীন গংদের বিরুদ্ধে একই ইউনিয়নের মোঃ আনারুল ইসলাম পিতা মৃতঃ ফরিজ উদ্দীন পূর্বশত্রæুতামুলক তার বসতবাড়ী, সেচ পাম্প ও গাছ কর্তনের অভিযোগ করেছে। আনারুল ইসলামের অভিযোগে জানাগেছে, গত ১৮ জানুয়ারী ২০২৫ ইং তারিখ শনিবার সকাল আনুমানিক ৮টার সময় মাসুদ গং হাতে বাশেঁর লাঠি ও ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত হয়ে আনারুলের বসতবাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালায়। এসময় আনারুল বাধা দিলে তাকে এবং তার স্ত্রী শাহিনা বেগম ও ছেলে মোঃ শামীম হোসেনকে প্রচন্ড মারধর করে। এসময় আনারুল ইসলাম ত্রিপল ৯৯৯ এ ফোন করে প্রশাসনের সহযোগিতায় রক্ষাপান। পরবর্তীতে তিনি আহতদের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আনারুল ইসলাম জানিয়েছেন এ বিষয়ে থানায় অভিযোগ দেয়ার পরও প্রশাসনের কাছ থেকে তিনি তেমন কোন সহযোগিতা পাচ্ছেন না। ভাংচুরের ঘটনায় তার প্রায় ৬লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বর্তমানে তিনি মাসুদ গংদের ভয়ে বাড়ীতেও থাকতে পারছেন না। তারা হুমকি দিয়েছে পুলিশের কাছে বিচার দিলে পুনরায় তাদের মেরে হাত-পা ভেঙ্গে দিবে এবং তাদের চলাচলের রাস্তা বন্ধ করে দিবে। এ বিষয়ে বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় উভয় পক্ষ দুইটি অভিযোগ করেছে তবে এখন পর্যন্ত মামলা হয়নি। অপর দিকে আনারুল ইসলামের ক্ষতিগ্রস্থ পরিবার ন্যায় বিচারের সার্থে দ্রæত তদন্ত সাপেক্ষে মাসুদ গংদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনসহ উদ্ধতন প্রশাসনিক কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলুবীজ-সারের কৃত্রিম সংকটে খরচ দ্বিগুণ, বিপাকে কৃষক

হরিপুরে ৬ ইউনিয়নে আওয়ামী লীগের ৩৫ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ

বীরগঞ্জে নিষিদ্ধ পলিথিন অবাধ ব্যবসা চলছে

দিনাজপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স

পঞ্চগড়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ

আন্তর্জাতিক প্রবীন দিবসের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রবীন মানুষরা হচ্ছেন পরিবার ও সমাজের বট গাছ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !

সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর প্রক্রিয়ায় পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচনে আমাদের জায়গা থেকে কোনো দ্বিমত থাকবে না ——————পঞ্চগড়ে সারজিস আলম

পীরগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও কম্বল বিতরণ