Tuesday , 28 January 2025 | [bangla_date]

ভোটার তালিকা চূড়ান্ত হবে – ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন,ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে। এই ভোটার তালিকা নিয়ে কিছু অভিযোগ আছে, সেগুলো নিরসন করতে হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ কার্যক্রম পরিদর্শন করে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।

জন্ম নিবন্ধন সনদ, মৃত্যু সনদপত্র সঠিক, সুষ্ঠুভাবে করার নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন। নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে ২ মার্চে গিয়ে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে। ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। এসময় জেলা নির্বাচন অফিসার মো: কামরুজ্জামান, অতিরিক্ত নির্বাচন অফিসার আফতাব উদ্দিন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, বীরগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন অফিসার পবিত্র চন্দ্র রায়, ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু,কর্মকর্তাগণ ও ইউপি চেয়ারম্যান সদস্য ও সদস্যাবৃন্দ
এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বিভিন্ন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

ট্রাম্পকে এবার থামতে বললো চীন

বীরগঞ্জ পৌরবাসীর সেবক হতে চাই – মেয়র মোশারফ হোসেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এবার সাবেক চেয়ারম্যানের বাড়িতে চুরি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত

আলোর মুখ দেখেনি বায়োমেট্রিক মেশিন, অপচয়ের পথে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা

বালিয়াডাঙ্গীতে ঢাকার বিউটিসিয়ান বাবলীকে যৌতুকের জন্য নির্যাতন-

নির্মাণের দু-মাসের মাথায় আশ্রয়ণ প্রকল্পের ঘরের মেরামত

ঠাকুরগাঁওয়ে জাকজমকপুর্নভাবে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আউলিয়া পুকুর হাই উল উলুম সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষের পদত্যাগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ