Tuesday , 14 January 2025 | [bangla_date]

মাসব্যাপী পাটজাত পণ্যের প্রশিক্ষণ বিষয়ক কোর্স উদ্বোধন

দিনাজপুরে ১ মাস মেয়াদি হস্তশিল্প ও পাটজাতপণ্য বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার করিমুল্লাপুর জুট ওয়ার্ল্ডে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ রওনুকুল ইসলাম, জুট ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী শিউলি আক্তার, মাহাবুব আহমেদ, আরিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের সাবলম্বী হওয়া গুরুত্বপূর্ণ বিষয়। একটি হাত দিয়ে যেমন স্বাভাবিক ভাবে সব কাজ করা সম্ভব নয়। তেমনি নারী শক্তি ছাড়া দেশের পুরোপুরি উন্নয়ন সম্ভব নয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নারীদের সাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও ঋণ প্রদান করে থাকে। আমাদের উচিত চাকরির পিছনে সবসময় না ছুটে এসব প্রশিক্ষণ গ্রহণ করে নিজেই উদ্যোক্তা হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়া। জুট ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী শিউলি আক্তার গ্রামে থেকেও অনেক চরাই উৎরাই পেরিয়ে নিজে কিছু করেছেন। এ ধরনের যারা প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্ত হতে চান যুব উন্নয়ন অধিদপ্তর সবসময় তাদের পাশে থাকে। এছাড়াও পরিবেশ রক্ষায় পলিথিনের পরিবর্তে পাটজাতদ্রব্য ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও রাতের আধারে কালী মন্দিরের মূর্তি দূর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ৪ পুলিশসহ আহত ৭, পৃথক মামলায় গ্রেফতার ৯

বিএনপি ক্ষমতায় গেলে চাকুরী জাতীয়করণসহ শিক্ষক কর্মচারীদের সকল যৌক্তিক দাবী মেনে নেয়া হবে -ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

বিধান দত্ত বিরল উপজেলায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক

বীরগঞ্জে কুপ্রস্তাব ও হয়রানির শিকার এক মহিলার অভিযোগ

ফুলবাড়ীতে ট্রাক চাপায় ট্রাক্টর চালক নিহত

বীরগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন ঘোষনা কমিটির পদবঞ্চিতদের বিক্ষোভ, সড়ক অবরোধ

বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে পীরগঞ্জে মানববন্ধন

অপহরণের তিনদিন পর এক ব্যক্তি ঠাকুরগাঁওয়ে উদ্ধার