Monday , 13 January 2025 | [bangla_date]

রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতি পাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার (১৩ জানুয়ারী) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রিয় হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন,জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল,সমাজসেবক তোয়াহা বিভিন্ন রাজনৈতিক-সামজিক,নেতা-কর্মকর্তা,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা ।
মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও সহ অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে সংখ্যালঘুদের ভারতে যাওয়ার সময় বিএনপি জামাতসহ প্রশাসনের পক্ষ থেকে ফিরিয়ে আনা হয় ,

পীরগঞ্জে ভূমি তথ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা

আমির হামজার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে কোকো স্মৃতি সংসদের বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে ইউপি নির্বাচনে নৌকা ৫ ও স্বতন্ত্র ৪ জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

বীরগঞ্জে হারানো মোবাইল উদ্ধার করে মালিককে ফেরত দিলেন বীরগঞ্জ থানা পুলিশ

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রানীশংকৈলে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন সিডিএ’র ত্রান বিতরণ

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন !

মহান বিজয় দিবসে পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের মাসিক কবিতা পাঠের আসর