Sunday , 12 January 2025 | [bangla_date]

শোক সংবাদ।। কাহারোলে শিক্ষক কিশোর কুমার রায় আর নেই

শোক সংবাদ।। কাহারোলে শিক্ষক কিশোর কুমার রায় আর নেই

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে শিক্ষক কিশোর কুমার রায় পরলোক গমন করেছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত প্রফুল্ল কুমার রায়(মাস্টার) ও মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সদস্য মেনকা রানী রায়-এর ছেলে উপজেলার সান্দ্রাই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কিশোর কুমার রায়(৩৮) গত শুক্রবার (১০ জানুয়ারি’২৫) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইভ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে মা, এক স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু-বান্ধবদেরকে রেখে যায়। ওই দিন বেলা ৩ টার দিকে তার মরদেহ উপজেলার রামচন্দ্রপুর মহা-শ্বশানে দাহ করা হয়। শিক্ষক কিশোর কুমার রায়-এর মৃত্যুতে এলাকাবাসী ও তার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সহ-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চিনিকল রক্ষা পরিষদের অবস্থান কর্মসূচী

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরনির্ভরশীল নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

সমতলে চা বাগান করে সাবলম্বি বোচাগঞ্জের ফজলে মুকিম

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে’ তথ্য আপার উঠান বৈঠক!

আটোয়ারীতে শীতার্ত মানুষের মাঝে ১৮ বিজিবি’র কম্বল বিতরণ

বাঙালির আশা ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছেন শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালন উপলক্ষে পঞ্চগড়ে ব্র্যাকের কর্মসূচি পালন

১০ দফা দাবিতে দিনাজপুরে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি পালিত

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা