Friday , 31 January 2025 | [bangla_date]

সম্পন্ন হলো ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা

দিনাজপুরে ৩২টি প্রতিষ্ঠানের ক্ষুদ্র বৈজ্ঞানিকদের আবিষ্কারকে সামনে রেখে
আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হলো ৪৬ তম জাতীয়
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গনে সদর উপজেলা প্রশাসন দিনাজপুর এর আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের সার্বিক তত্ত¡াবধায়নে “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” -এই শ্লোগানকে সামনে রেখে ২ দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ২ দিন ব্যাপী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান এর সভাপতিত্বে ও দিনাজপুর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম , সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোছাঃ শারমিন আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মেরাজুল ইসলাম ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ স্কুল-কলেজ ও বিশেষ গ্রæপ এর অংশগ্রহণকারী ৩২টি স্টলের তাদের বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কার অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। উক্ত প্রতিযোগিতার মধ্যে ছিলো বিতর্ক প্রতিযোগিতা, শ্রেষ্ঠ উদ্ভাবন, বিজ্ঞান মেলা, গণিত অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্গনসহ অন্যান প্রতিযোগিতা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে নিজের পাতানো বিদ্যুতায়িত ফাঁদে পড়ে খামারীর মৃত্যু

হিলিতে কমেছে ডিমের দাম

রাণীশংকৈলে ইউপি নির্বাচনের শিশু নিহতের ঘটনায় পরির্দশনে তদন্ত কমিটি- গ্রেফতার আতংঙ্কে মসজিদে আযান বন্ধ

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা

বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা

পীরগঞ্জে ডিবি পরিচয়ে জুয়ার আসরে টাকা তুলতে গিয়ে দুই যুবক গ্রেফতার

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

নিজপাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় প্রস্ততিসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও সেতাবগঞ্জ-দিনাজপুর সড়কে চরম ভোগান্তি