Thursday , 9 January 2025 | [bangla_date]

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

সেতাবগঞ্জ ব্যবসায়িক সমতির আহবায়ক সাহান পারভেজ সদস্য সচিব মাহাবুবুর রহমান খান

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের সেতাবগঞ্জ বাজারের বণিক সমিতি ও দোকান মালিক সমিতি বিলুপ্ত করে সেতাবগঞ্জ ব্যবসায়িক সমিতি নামে একটি সমিতির আত্মপ্রকাশ হয়েছে। এই ব্যবসায়িক সমতিরি আহবায়ক কমিটি গঠনের লক্ষে গত বুধবার রাত ৯টায় সেতাবগঞ্জ বাজারে মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহান এর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। সভায় ৩নং-মুর্শিদহাট ইউনিয়নের চেয়ারম্যান ব্যবসায়ি মোঃ ওয়াক্কাস কাঞ্চন, বিশিষ্ট ব্যবসায়ী যথাক্রমে মোঃ মাহাবুবুর রহমান খান, জে.কে মজিবর রহমান, মোঃ হাবিবুর রহমান হাবু, মোঃ মোস্তফা কামাল, সুমন চৌধুরী, ফেরদৌস আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, আমরা সেতাবগঞ্জ বাজারের ব্যবসায়ীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে এই বাজারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালানা করতে পারি সে জন্য আমাদেরকে একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে। এই কমিটির নেতৃত্বে যারা থাকবেন তাদেরকে সর্ব প্রথমে ব্যবসা প্রতিষ্ঠানে সকল প্রকার চাঁদাবাজি বন্ধের উদ্দোগ গ্রহন করতে হবে। ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় কাজ করার পাশাপাশি তাদের আপদে-বিপদে পাশে দাড়াঁতে হবে। আলোচনা শেষে সকল ব্যবসায়ীর উপস্থিতিতে ১নং-নাফানগর ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মোঃ শাহনেওয়াজ পারভেজ সাহানকে আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহাবুবুর রহমান খানকে সদস্য সচিব করে ৩৮সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়্। আগামী ৩মাসের মধ্যে এই আহবায়ক কমিটি ভোটের মাধ্যমে সেতাবগঞ্জ বাজারের ব্যবসায়ীদের একটি শক্তিশালী পূর্ণাঙ্গ ব্যবসায়িক কমিটি উপহার দিবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে মাদক কারবারির ছয় মাসের জেল

পীরগঞ্জ বিনামূল্যে পুষ্টিকর খাদ্য বিতরণ

বিরামপুর পৌর শহরের স্বল্প মূল্যের  টিসিবি পণ্য বিক্রি’র উদ্বোধন

বিরামপুর পৌর শহরের স্বল্প মূল্যের টিসিবি পণ্য বিক্রি’র উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৩ মাস হয়েছে এখনো উদ্ধার করতে পারেনি স্কুলছাত্রীকে ! বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন আসামিরা

বীরগঞ্জে ঝটিকা অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ঠাকুরগাঁওয়ে মহাদেবপুর জলেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল ছাত্রী মারধরের অভিযোগ !

শ্রমজীবী মানুষের মাঝে মাথার ক্যাপ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুরের ৬টি আসনে বাছাইয়ে স্বতন্ত্র ৪ জনের মনোনয়নপত্র বাতিল

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে নৌকার বিদ্রোহে-৭ ধানের শীষে-১

মহানবীকে কটুক্তি করায় পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ