Wednesday , 22 January 2025 | [bangla_date]

হরিপুরে মটরসাইকেল চোরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত‍্যা

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে রুবেল(২৬) নামে এক মটরসাইকেল চোরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত‍্যা করেছে বিক্ষুব্ধ জনতা।

ঘটনাটি ঘটে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজারে।
বুধবার (২২জানুয়ারি) আনুমানিক সকাল পৌনে দশটার দিকে।

নিহত রুবেল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গোগর পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রুবেল যাদুরানী বাজারে মালেক নামে এক মুদি দোকানদারের পালসার মটরসাইকেলের তালা ভেঙ্গে পালানোর সময় জনতার হাতে মটরসাইকেলসহ আটক হয়।
এসময় বিক্ষুব্ধ জনতা রুবলকে ছিনিয়ে নিয়ে গাছে ঝুলিয়ে বেধরক মারপিট করে। এক পর্যায় রুবেল মৃত্যুর কোলে ঢলে পরে।

খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে ঝুলন্ত অবস্থায় রুবেলের লাশ উদ্ধার ।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, রুবেল নামে এক মটরসাইকেল চোর গনপিটুনিতে ঘটনাস্থলে নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ) মিঠুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে জীবন মহল পার্ক রিসোর্ট অভিযান চালিয়ে নারী-পুরুষ সহ ৭ জনকে নগদ অর্থসহ বিভিন্ন মেয়াদের সাজা

জাতীয় তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে দিনাজপুরে ৫টি সংগঠনের যৌথ উদ্দ্যোগে সংবাদ সম্মেলন

যোগ্য কারিগরের অভাবেই বিএনপি’র এই ভগ্ন দশা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক ফুলবাড়ীতে অবহিতকরণ কর্মশালা

বৃত্তি পাচ্ছে না পিইসি ও জেএসসির শিক্ষার্থীরা

খ্রিস্টানরা ব্যবহার করতে পারবে ‘আল্লাহ’ শব্দ: মালয়েশিয়ার আদালত

নবাবগঞ্জে বোরো রোপন কাজে ব্যস্ত সময় পার করছে কৃষক-শ্রমিকরা

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

দিনাজপুরে মহান মে দিবস পালিত