Tuesday , 14 January 2025 | [bangla_date]

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বসানো হয়েছে মেডিকেল টিম

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\এইচএমপি ভাইরাস প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা পাওয়ার পর সোমবার সকাল থেকে উপজেলা হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিম কার্যক্রম শুরু করে।
ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে মেডিকেল টিমের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। এই ধারা অব্যাহত থাকলে এইমপিভিসহ সকল প্রকার ভাইরাস মোকাবেলা করতে সহজ হবে।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ জানান, ভাইরাসটি প্রতিরোধে পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারো যদি সর্দি-জ্বর, নাক বন্ধ, কাশি, গলাব্যথা লক্ষন দেখা দেয় তাহলে তাকে প্রাথমিক চিকিৎসা সহ পরামর্শ দেয়া হচ্ছে। আর যদি কেউ বেশি অসুস্থ হয় তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সোমবার (১৩ জানুয়ারী) সকাল থেকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ইমিগ্রেশন চেকপোস্টের অভ্যন্তরে স্বাস্থ্য পরীক্ষার কাজ করছে। আমরা সবাইকে মাস্ক পরিধানের জন্য বলেছি। মাস্ক না ব্যবহার করলে কেউ ইমিগ্রেশন চেকপোস্টের ভিতরে প্রবেশ করতে পারবেন না।
উল্লেখ্য, ভারত, বাংলাদেশ সহ বিশ্বে নতুন করে এইচএমপি ভাইরাস ছড়িয়ে পড়ায় হিলি চেকপোস্টে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে গিলাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসবাবপত্র না পেলেও কাজের আগেই ঠিকাদারকে বিল দিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ।

বোদায় বহুল প্রতাশিত আউলিয়ার ঘাটে ওয়াই ব্রীজ নিমার্ণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

রাণীশংকৈলে নববধূদের ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব,

দিনাজপুরের মওসুমের তালশাঁসের কদর বেড়েছে

দিনাজপুরের মওসুমের তালশাঁসের কদর বেড়েছে

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া হল না আদিত্যের

পার্বতীপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত অফিসে নেতা-কর্মীরা,শ্লোগান, মিষ্টি বিতরন, অতঃপর গ্রেফতার-৫

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !

প্রভাষক বাবুল হোসেনের মায়ের ইন্তেকাল