Saturday , 15 February 2025 | [bangla_date]

কাহারোলে বখাটের ছুরিকাঘাতে আহত কিশোরীর মৃত্যু

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম। অতঃপর ওই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের দ্বীপনগর গ্রামে। কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন ও এলাকাবাসী জানান, গত ১২ ফেব্রæয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে দ্বীপনগর গ্রামের জুয়েল ইসলামের স্কুল পড়–য়া ছাত্রী মাহি আক্তার(১৬) মাগরিবের নামাজ পড়ে ঘরে বসে থাকা অবস্থায় একই ইউনিয়নের ছোট ভাতগাঁ গ্রামের শাহিনুর ইসলামের ছেলে আসিফ ইসলাম(১৯) ছাত্রীর বাড়িতে অতর্কিত প্রবেশ করে তাকে এলোপাথারিভাবে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতরভাবে জখম হলে বাড়ির লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে স্কুল ছাত্রী মারা যায়। পরের দিন শুক্রবার ১৪ ফেব্রæয়ারি লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন মর্গ কর্তৃপক্ষ এবং ওই দিনেই বিকাল সাড়ে ৫ টার সময় দ্বীপনগর গ্রামে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়। এই ঘটনায় থানা পুলিশ ঘটনার দিনেই এই ঘটনায় জড়িত থাকা আসিফ ইসলামকে তার বাড়ি থেকে গেপ্তার করতে সক্ষম হয়। মাহি আক্তার ২০২৫ সালের এস.এস.সি পরীক্ষার্থী বলে পরিবার সুত্রে জানা যায়। মাহির বাবা জুয়েল ইসলাম বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৫, তারিখ-১৩.০২.২০২৫ ইং।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

বোচাগঞ্জে মুখো-শধারী স-ন্ত্রা-সী কর্তৃক আম বাগান মালিকদের কাছে চাঁ*দা দাবি ও প্রাণ না*শের হুম-কীর বিষয়ে মামলা দায়ের

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

স্কুল শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকা শুরু বৃহস্পতিবার

বীরগঞ্জে পচা-বাসী ও অস্বাস্থ্যকর খাবার রাখায় মুকবুল হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

বিষ্ণু সভাপতি : মনোজিত সম্পাদক বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের কাউন্সিল অনুষ্টিত

ভুল্লীতে “সঙ্ঘবদ্ধ প্লাটফর্ম”-এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের স্বারক প্রদান

প্রান্তিক জনগোষ্ঠির চিকিৎসা সেবা নিশ্চিত করা আমার দায়িত ————–স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

হিলি স্থলবন্দরে বেড়েছে রপ্তানি

ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬