Wednesday , 5 February 2025 | [bangla_date]

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: রাতের আঁধারে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট থেকে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর আঞ্চলিক মহাসড়কের দুই ধারের সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে।
সরেজমিন উপজেলার পাকেরহাট আদর্শগ্রাম থেকে আওকরা মসজিদ হয়ে পুলহাট পর্যন্ত আঞ্চলিক সড়কের দুই ধারে দেখা যায়, স¤প্রতি কর্তন হওয়া ১১টি মেহগনি গাছের গোড়া অবশিষ্ট রয়েছে। গাছের মূল অংশ ও ডালপালা নিয়ে গেছে।
স্থানীয় আজিজার রহমান বলেন, কিছুদিন ধরেই কে বা কারা রাতের আঁধারে সরকারি গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এগুলো দেখার কেউ নেই?
খানসামা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী (অঃ দা) আবু সাদাত মুহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া গাছের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, গাছ চুরির বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, অনুমতি ব্যতিত সরকারি গাছ কর্তন করা দন্ডনীয় অপরাধ।তাই এই অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নিতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে তিন উপজেলায় ৩৮ জনের মনোনয়নত্র জমা

খাঁকি পোশাকের স্বপ্ন পুরণ : দিনাজপুরের গর্ব আনিকা চান্স পেয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজে

হিলি স্থলবন্দরে ৬ মাসে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

পীরগঞ্জ প্রেসক্লাব থেকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিপ্লবের নির্বাচনী প্রচারণা শুরু

আটোয়ারীতে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জে পরিত্যক্ত ধানের শীষ কুড়িয়ে আহার জোটে বৃদ্ধ সুফিয়া বেগমের

ঘোড়াঘাটে সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

খোরশেদ আহ্বায়ক, রুহুল সদস্য সচিব পীরগঞ্জে ঐতিহ্যবাহী উদয়ন ক্লাবের আহবায়ক কমিটি গঠন

বীরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন মেয়র মোশারফ হোসেন