Monday , 24 February 2025 | [bangla_date]

চাকুরী স্থায়ীকরণের দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন ও কর্মবিরতি

ঠিকাদার হটাও, আউটসোর্সিং কর্মচারী বাঁচাও -এই শ্লোগানকে সামনে রেখে আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থানীয়করণের দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের সকল আউটসোর্সিং কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচী পালন করেছেন। সোমবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করার দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি রাজধানীতে বিগত কর্মসূচীতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়াও হামলায় আহতদের সুচিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষন করা হয়। ঘন্টাব্যাপী এই কর্মবিরতি ও মানববন্ধন শেষ হাসপাতাল চত্ত¡রে একটি প্রতিবাদ র‌্যালী করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের আউটসোর্সিং-এ নিয়োজিত ৩৮৪জন বিভিন্ন পর্যায়ের কর্মচারীগন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর নৌকা জনগণের আস্থার প্রতীক -হুইপ ইকবালুর রহিম

বোচাগঞ্জে ৬টি গুরুত্বপুর্ণ ভবনসহ ১৪ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন নৌ প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীতে ইউনিয়ন পর্যায়ে শুরু হল ‘গণ-টিকাদান ক্যাম্পেইন’ কার্যক্রম

বীরগঞ্জে কনকনে ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

হরিপুরে কৃতি সংবর্ধনা ও নারী আত্মরক্ষামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪০ হাজার করে মুনাফা পেলেন ২০ টিউলিপ কৃষাণী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কাঁচা রাস্তা পাকা জন্য খুঁড়ে রাখে এর কোনো তথ্য নেই, এলজিডি প্রকৌশল অফিসে ?

দেশের বৃহৎ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ মাঠে ৬ লাখ মুসল্লির একসাথে নামাজ আদায়

বীরগঞ্জের সিংড়া জাতীয় উদ্যানে ৯টি শকুন অবমুক্তর অপেক্ষায়

আশার প্রদীপ এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ