Friday , 7 February 2025 | [bangla_date]

পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি

পঞ্চগড় প্রতিনিধি\ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনমলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণঅভূত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে কলেজের শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কলেজের প্রশাসনিক ভবন সড়ক দিয়ে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও তাদের শাস্তির দাবিতে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বরাবারে একটি স্মারকলিপি প্রদান করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে জেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে কলেজের মুলফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
চিরিরবন্দরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল  ও ইয়াবাসহ যুবক আটক

চিরিরবন্দরে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ যুবক আটক

রাণীশংকৈলে ইয়াবা সহ যুবক আটক

বীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে কলেজ ছাত্রী নিহতের ঘটনায় মামলা, আটক-৬

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী ল²ী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

বীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের কোজাগরী ল²ী পূজা উপলক্ষে বিভিন্ন আয়োজন

আটোয়ারীতে কম্পিউটার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

এফপিএবি’র আয়োজনে কোভিড-১৯ পরিক্ষা ও দ্রুত চিকিৎসা বিষয়ক আরএইচপিদের প্রশিক্ষণ

পঞ্চগড়ে বজ্রপাত নিরোধক তিন হাজার তাল গাছের চারা বিতরণ করেছে ব্র্যাক

বীরগঞ্জে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল

নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাফায়েত হোসেন সভাপতি ও ফজলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত