Friday , 14 February 2025 | [bangla_date]

পার্বতীপুর জংশনে দুই ট্রেন মুখোমুখি

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর)

দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে দুইটি যাত্রীবাহী ট্রেন মুখোমুখি হলেও অল্পের জন্য বড় ধরনের একটি দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো যাত্রীরা। ঘটনার কারন উদঘাটনে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল ৫ টা ২১ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্লাটফর্মে।

জানা গেছে,পার্বতীপুর রেলওয়ে জংশনের ৪ নম্বর প্লাটফর্মের বোনারপাড়াগামী যাত্রীবাহী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি অবস্থান করছিলো ।‌ ঠিক একই সময়ে সান্তাহার থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে অথাৎ ৪ নম্বর লাইনে প্রবেশ করে। ঘটনাটি বুঝতে পেরে ট্রেনের দক্ষ চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেয়। ফলে দুইটি ট্রেন মুখোমুখি সংঘর্ষে থেকে বেঁচে যায়। সেই সাথে অল্পের জন্য বড় ধরনের একটি দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনে থাকা যাত্রীরা। কিন্তু কি কারনে এ ঘটনা ঘটেছে তা এখন নিশ্চিত হওয়া যায়নি। তবে এর আসল কারন উদঘাটনের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ টিআই হাবিবুর রহমান কে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মুঠো ফোনে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন দৈনিক যায়যায়দিন কে বলেন,ঘটনার আসল কারন উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জে মিশ্র ফল বাগানে মামুনের আয় বছরে তিন লাখ উপার্জন

বীরগঞ্জে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসে ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

বীরগঞ্জে ছিঁড়া টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে খদ্দেরকে মারধর করেছে দোকানী

কাহারোল কেন্দ্রীয় হরিমন্দিরের সংস্কার কাজের উদ্বোধন করলেন মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরতাল-অবরোধ দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্থ করা যাবে না ——হুইপ ইকবালুর রহিম

ধর্মকে নিয়ে রাজনীতি করে যারা ক্ষমতায় যেতে চায় তারাই সংখ্যালঘু ——-নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বীরগঞ্জে বাড়ছে পেঁয়াজের দাম

হরিপুরে ৬ ইউনিয়নে আওয়ামী লীগের ৩৫ জনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ