Friday , 14 February 2025 | [bangla_date]

আটোয়ারীতে ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জারিমানা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে দুই ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। বুধবার (১২ ফেব্রæয়ারি) বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষীদার এলাকার মেসার্স কে এম আর ব্রিক্স ও মেসার্স এস এ বি ব্রিক্স নামক ২টি ইটভাটায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। নির্ভরযোগ্য সূত্রে জানাগেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিক্সের স্বত্বাধিকারী মিজানুর রহমান ও মেসার্স এস এ বি ব্রিক্সের স্বত্বাধিকারী সাবিনা ইয়াসমিনকে পৃথক পৃথকভাবে এক লক্ষ করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আগামী ৭ই জানুয়ারীর নির্বাচন হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কবর দেওয়ার নির্বাচন —-নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

বোদায় আন্ত: মোটর সাইকেল চোর গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

ডিলার বেশি দামে সার বিক্রি করায় জরিমানা

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু !

শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্র হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ,মানববন্ধন

চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন, দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম

বীরগঞ্জে আন্তঃ জেলার কুখ্যাত গরু চোর জামাল গ্রেফতার