Tuesday , 18 February 2025 | [bangla_date]

আটোয়ারীতে গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরক দ্রব্য উদ্ধার

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীর নিতুপাড়া এলাকার একটি ব্রীজের নীচ থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সাদৃশ্য একটি বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ-তোড়িয়া বাজার সড়কের নিতুপাড়া ব্রীজের নীচে পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্রীজের নীচে কৃষকরা সেচ দেওয়ার জন্য গর্ত করছিলেন। এমন সময় মরিচা ধরা লোহার একটি বস্তু তাদের চোখে পড়লে তারা সেটিকে গ্রেনেড মনে করে পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক আটোয়ারী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেড সাদৃশ্য ওই বিস্ফোরক দ্রব্যটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সরকার জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি কোন গ্রেনেড নয়। এটি সম্ভবত: ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহত একটি বিস্ফোরক দ্রব্য। দ্রব্যটি উদ্ধার করে পানির বালতিতে ডুবিয়ে রাখা হয়েছে এবং থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।#

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপুজা পালনকরা হবে — রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস

বিএনপি ঠাকুরগাঁওয়ের কোন উন্নয়ন করতে পারেনি — রমেশ চন্দ্র সেন এমপি

আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস পালিত

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর  প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

দিনাজপুরে পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিবারের উদ্যোগে লিচু উৎসব এবং পদ্মা সেতু উদ্বোধনে প্রধানমন্ত্রীর প্রতি কবি সাহিত্যিকদের অভিনন্দন

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী

মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খানসামার আলু

বীরগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে ইরি-বোরো চাষ

বীরগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে মা ও শিশুদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ

হিলি সীমান্ত পরিদর্শনে সেনা, নৌ, বিমান বাহিনীর প্রতিনিধি দল